গঙ্গারামপুর,২২ অগাস্ট :। মঙ্গলবার কর্মসূচির আয়োজন করা হয় শহরের দত্তপাড়ায় অবস্থিত সোসাইটির সভা কক্ষে। এদিনের ফ্যান বিলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পুরসভার উপ পুরপ্রধান জয়ন্ত দাস,দক্ষিণ দিনাজপুর জেলা সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান বিপ্লব খাঁ,গঙ্গারামপুর প্রাইমারি টিচার্স কো অপারেটিভ ক্রেডিট সোসাইটির সম্পাদক আশুতোষ ধর,সোসাইটির চেয়ারম্যান প্রসেনজিৎ কুন্ডু প্রমুখ। গঙ্গারামপুর ব্লকে প্রায় ২০০ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। গরমে নাজেহাল অবস্থা পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের। স্বাভাবিক ভাবে পড়ুয়া ও শিক্ষকদের একটু স্বস্তির দিতে গঙ্গারামপুর প্রাইমারি টিচার্স কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি ফ্যান বিলির আয়োজন করে। এদিন ফ্যান পেয়ে খুশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকারা।
গঙ্গারামপুর পুরসভার উপ পুরপ্রধান জয়ন্ত দাস বলেন,গরম থেকে পড়ুয়ারা যাতে একটু স্বস্তি পায়। সেদিকে নজর দিয়ে গঙ্গারামপুর প্রাইমারি টিচার্স কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয় গুলিতে ফ্যান বিলি করা হল। তাদের কাজকে সাধুবাদ জানাই।
গঙ্গারামপুর প্রাইমারি টিচার্স কো অপারেটিভ ক্রেডিট সোসাইটির সম্পাদক আশুতোষ ধর বলেন,আমরা সারা বছর পড়ুয়া ও শিক্ষকদের সঙ্গে আছি। এর আগে আমরা ছাত্র,ছাত্রীদের মধ্যে খাতা,কমল সহ লেখাপড়ার সামগ্রী বিলি করেছিলাম। আজকে গঙ্গারামপুর ব্লকের প্রায় ২০০ টি প্রাথমিক বিদ্যালয়ে ফ্যান বিলি করলাম। কারন প্রচন্ড গরমে নাজেহাল হতে হয় ছাত্র,ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের।

