ফের ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক বাংলাদেশীর

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা :——-–ফের ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক বাংলাদেশীর। মৃতদেহ আনা হলো ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয় ও বিএসএফ সূত্রে জানা গেছে মঙ্গলবার আনুমানিক রাত দশটা নাগাদ কালিয়াচক থানার নওদা এলাকায় ৭০ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তে বিএসএফ কর্মীরা অন্যান্য দিনের মতো গতকাল রাতেও সীমান্ত এলাকায় নজরদারিতে ছিলেন। হঠাৎ দেখতে পান কয়েকজন বাংলাদেশী সীমান্ত দিয়ে কিছু পারাপার করার চেষ্টা করছে। সেই সময় কর্মরত ভারতীয় সীমান্তরক্ষীরা গুলি চালালে এক বাংলাদেশী বুকে গুলি লাগে। বাকিরা সেইখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। এরপর রাতেই কর্মরত বিএসএফরা ওই মৃতদেহ টি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তবে এখনো পর্যন্ত ওই বাংলাদেশের নাম পরিচয় কিছুই জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *