মালদা, ২৬ আগাস্ট :———–—– শনিবার দুপুরে গাজোল ব্লক অফিস সংলগ্ন এলাকায় জেলা তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র কার্যালয়ে কেশ শিল্পীদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এদিন মূলত তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির অন্তর্ভুক্ত কেশ শিল্পীরা এই আলোচনা সভায় উপস্থিত হয়েছিলেন। এদিনের এই আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আইএনটিটিইউসির গাজোল ব্লক সভাপতি অরবিন্দ ঘোষ সহ বিশিষ্ট জনেরা। সেপ্টেম্বর মাসে বিশ্বকর্মা পূজা উপলক্ষে কেশ শিল্পীদের নিয়ে একটি আলোচনা করা হয়। এছাড়াও কেশ শিল্পীদের আগামীতে তাদের কাজকর্ম প্রসারের ক্ষেত্রে এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রেও আলোচনার মাধ্যমে মতামত বিনিময় করা হয়।

