গঙ্গারামপুর,৩১ অগাস্ট দক্ষিণ দিনাজপুর:———-— দত্তপুকুর কান্ডের পর নিষিদ্ধ শব্দবাজি মজুত নিয়ে নড়ে চড়ে বসেছে প্রশাসনিক কর্তারা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরেও অভিযান চালিয়ে প্রায় ১ কুইন্ট্যাল ২৫ কিলো নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল পুলিশ। দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গঙ্গারামপুর পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম প্রলয় আচার্য (৩৯),টিংকু প্রসাদ (২৮)। তাদের বাড়ি গঙ্গারামপুর থানার সাহাপাড়া এলাকায়। খোলা বাজারে উদ্ধার হওয়া শব্দবাজির দাম প্রায় ৫ /৬ লক্ষ টাকার মতো। ঘটনার গঙ্গারামপুর শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন,আজকে গঙ্গারামপুর বড় বাজারে অভিযান চালিয়ে প্রায় ১ কুইন্ট্যাল ২৫ কিলো নিষিদ্ধ শব্দবাজির উদ্ধার করা হয়।নিষিদ্ধ শব্দবাজি মজুত রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত কয়েকদিন আগে দত্তপুকুর বাজি কারখানায় বিস্ফোরণ ঘটনায় রাজ্য জুড়ে নড়ে চড়ে বসেছে প্রশাসন।বৃহস্পতিরার দুপুর হতে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য ও গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গঙ্গারামপুর শহরের বড় বাজারের বাজির দোকানে অভিযান শুরু করে । অভিযানের সময় রেফ নামিয়ে বড় বাজার এলাকা ঘিরে ফেলা হয়। এরপর অভিযান চালিয়ে পুলিশ কর্তারা প্রায় ১ কুইন্ট্যাল ২৫ কিলো নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে।যার দাম খোলা বাজারে প্রায় ৫ লক্ষ টাকা। পাশাপাশি নিষিদ্ধ শব্দবাজি মজুত রাখার অভিযোগে দুই বাজি ব্যবসায়ী প্রলয় ও টিংকুকে গ্রেপ্তার করে। গঙ্গারামপুর শহরের বড় বাজার সহ আশপাশ এলাকায় রয়েছে বেশ কয়েকটি বাজির দোকান। গত মে মাসে মালদার ইংলিশ বাজার পুরসভার নেতাজি মার্কেট বাজির দোকানে ভয়াবহ আগুন লাগে।ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল দুই জনের। ঘটনার পর এনআইএ তদন্তের দাবি তুলে সরব হয়েছিল বিজেপি। তারপর থেকে নড়েচড়ে বসে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ প্রশাসন। নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে সচেতনতা মূলক প্রচার করা হয়েছিল।

