, বালুরঘাট, ২ সেপ্টেম্বর ——-— স্টুডেন্ট হেলথ হোমের ৭২ তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন বালুরঘাটে। শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ বালুরঘাট গার্লস হাই স্কুল মোড় থেকে এই র্যালি টি শুরু হয়ে গোটা বালুরঘাট শহর প্রদক্ষিণ করে। যে র্যালির পুরোভাগে থেকে নেতৃত্ব দেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার তথা বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডু, চিকিৎসক সৌরভ কুন্ডু, বালুরঘাট কলেজের অধ্যাপক রিপন সরকার সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা পাশাপাশি হাজির ছিলেন বালুরঘাটের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও। এদিনের এই শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক বার্তা দিয়ে প্ল্যাকার্ড হাতে মিছিল করেন স্কুল পড়ুয়ারা। যেখানে উপস্থিত সকলের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
স্টুডেন্ট হেলথ হোমের তরফে সৌরভ কুন্ডু বলেন, ছাত্র ছাত্রীদের প্রয়োজনে বহুদিন আগে থেকে প্রচলিত এই চিকিৎসা ব্যবস্থায় সকল চিকিৎসক ও ছাত্র ছাত্রীদের এগিয়ে আসা উচিত।

