বুনিয়াদপুরে ভারতীয় জনতা পার্টির শহর মন্ডলের পক্ষ থেকে করা হলো বিশাল জনসভা। এই জনসভায় প্রায় শতাধিক মানুষ বিজেপিতে যোগদান করলেন।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

গত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে তৃণমূল সরকারের লাগামহীন দুর্নীতি ও সন্ত্রাস করেছেন তার প্রতিবাদে বুনিয়াদপুর ভারতীয় জনতা পার্টির শহর মন্ডলের পক্ষ থেকে করা হলো জনসভা। এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, ওবিসি মোর্চার প্রদেশ প্রেসিডেন্ট অজিত দাস সহ আরো অন্যতম বিজেপি নেতৃত্বরা। এদিনের এই জন সভায় বুনিয়াদপুর শহর থেকে প্রায় শতাধিক মানুষ বিজেপিতে যোগদান করলেন। যোগদান কারীদের হাতে পতাকা ও উত্তরীয় পরিয়ে দিলেন বিজেপি ওবিসি মোর্চার প্রদেশ প্রেসিডেন্ট অজিত দাস ও বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। এদিনের এই জনসভায় সাধারণ মানুষদের ভির ছিল চোখে পড়ার মতো।

এ বিষয়ে বিজেপি জেলা সভাপতি সরূপ চৌধুরী ও ওবিসি মোর্চার প্রদেশ প্রেসিডেন্ট অজিত দাস জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির বুনিয়াদপুর শহর মন্ডলের পক্ষ থেকে করা হলো জনসভার। এই জনসভায় তৃণমূলের গত পঞ্চায়েত নির্বাচনের দুর্নীতির কথা তুলে ধরা হয়। সাধারণ মানুষের পাশে ভারতীয় জনতা পার্টি সব সময় ছিল আগামীতেও থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *