লেডি ব্লাইন্ড জাস্টিসের মূর্তি স্থাপন করা হলো গঙ্গারামপুর মহকুমা আদালত চত্বরে। এদিন গঙ্গারামপুর মহকুমা আদালতের বিচারপতিদের না উপস্থিতিতে প্রদীপ প্রজলনের মধ্যে দিয়ে মূর্তি উন্মোচন করা হলো।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

উল্লেখ্য বেশ কয়েক বছর ধরে বুনিয়াদপুর শহরের কোট মোড় এলাকায় ভাড়া বাড়িতে আদালতের কাজকর্ম করা হতো। বিগত কয়েক বছর ধরে উকিল বাবু ও রেজিস্টারদের টানা আন্দোলনের ফলে স্থায়ী আদালত ভবন চালু হয় ২০২৩ সালে। এরপর থেকেই আদালত চত্বরকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন প্রশাসনিক কর্তারা। সেই মতোই আজকে গঙ্গারামপুর মহকুমা আদালত চত্বরে লেডি ব্ল্যাইন্ড জাস্টিসের মূর্তি উদ্বোধন করলেন গঙ্গারামপুর মহকুমা আদালতের বিচারপতিরা। এই মূর্তি একমাত্র আমাদের রাজ্যের হাইকোর্টে রয়েছে।এদিন সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের বিচারপতি শুভায়ু ব্যানার্জি এছাড়াও গঙ্গারামপুর মহকুমা আদালতের বিচারপতি ও উকিল বাবুরা।

এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী প্রতুল কুমার মৈত্র জানিয়েছেন,আজকে রাজ্যের মধ্যে প্রথম লয়ার কোর্টে লেডি ব্ল্যাইন্ড জাস্টিসের মূর্তি বসানো হলো গঙ্গারামপুর মহকুমা আদালতে। এছাড়াও এরকম মূর্তি একমাত্র হাইকোর্টে ই আমরা দেখতে পাই। আমাদের গঙ্গারামপুর মহকুমা আদালতে এই মূর্তি বসানোর ফলে মহকুমা আদালতের সৌন্দর্য পরিপূর্ণতা পেল। খুশি হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে উকিল বাবুরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *