গঙ্গারামপুর পুরসভার ২নম্বর ওয়ার্ড বেলবাড়ি হরিতলা এলাকার বাসিন্দা গঙ্গারামপুর পুরসভার ৩নম্বর ওয়ার্ডের উজ্জ্বল কিডস ওয়াল্ড চতুর্থ স্কুলের ছাত্র মাত্র ২মিনিট ২সেকেন্ডে একটি ট্রেনের গেম বানিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ড নাম তুলল, সাধুবাদ জানিয়েছেন সকলেই

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর 29 সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর :——গঙ্গারামপুর পুরসভার ২নম্বর ওয়ার্ড বেলবাড়ি হরিতলা এলাকার বাসিন্দা গঙ্গারামপুর পুরসভার ৩নম্বর ওয়ার্ডের উজ্জ্বল কিডস ওয়াল্ড এর চতুর্থ শ্রেণী স্কুলের ছাত্র মাত্র ২মিনিট ২২সেকেন্ডে একটি ট্রেনের গেম বানিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ড নাম তুলল, সাধুবাদ জানিয়েছেন সকলেই গঙ্গারামপুর ২৯ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর। মাত্র ২ মিনিট ২২ সেকেন্ডে একটি ট্রেন বানানোর গেম বানিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ড চতুর্থ শ্রেণীর এক ছাত্রের নাম উঠল।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ২নম্বর ওয়ার্ড বেলবাড়ি হরিতলা এলাকার বাসিন্দা ওই ছাত্র গঙ্গারামপুর পুরসভার ৩নম্বর ওয়ার্ডের উজ্জ্বল কিডস ওয়াল্ড স্কুলের ছাত্র।ভবিষ্যতে ব্যাবসায়ী পরিবারের ছেলে বিজ্ঞানি হয়ে নাসায় ইস্কর সঙ্গে কাজ করতে চাই।ছেলের এমন সাফল্যে খুশি পরিবারের লোকজনেরা,খুশি স্কুলের প্রিন্সিপালও।উজ্জ্বল কিডস ওয়াল্ড স্কুলের আরেক ছাত্র দ্বিতীয়বার এমন কোন সাফল্য পাওয়ায় খুশি হয়েছেন সকলেই। গঙ্গারামপুর পুরসভার ৩নম্বর ওয়াডে উজ্জ্বল কিডস ওয়াল্ড নামে বেসরকারি স্কুলটি গড়ে উঠেছে। স্কুলের প্রিন্সিপাল রয়েছেন শিক্ষাবিদ অসীম ঘোষ। তার হাত ধরেই প্রয়াত সৈনিক দাদার স্মৃতিকে স্মরণ করেই এমন স্কুল খোলা তার উদ্যোগ বলে জানা গেছে। উজ্জ্বল কিডস ওয়াল স্কুল সূত্রে খবর, গঙ্গারামপুর পৌরসভা ২নম্বর ওয়ার্ডের বেলবাড়ি হরিতলা এলাকা বাসিন্দা ব্যবসায়ী সুজয় সাহার ছেলে সুমিত সাহা । সুমিতের বয়স ১০বছর সে উজ্জ্বল কিডস ওয়াল্ড স্কুলের এবছরে চতুর্থ শ্রেণীর ছাত্র। সুমিতের বাবা সুজয় সাহা ,মা রাখি পাল (সাহা) সকলকে নিয়ে তাদের পরিবার। ছোটবেলা থেকেই সুমিত পড়াশোনাতে বেশ মেধাবী। মাত্র দু মিনিট ২২ সেকেন্ডে একটি ট্রায় ট্রেন গেম একে ২০২৩ সালে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস শিরোপা পেল সে। এদিন স্কুলের তরফে সম্মান জানানো হয় ছাত্র সুমিত সাহাকে। এ বিষয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ড ২০২৩ এর সম্মান পেয়ে উজ্জ্বল কিডস ওয়াল্ড এর ছাত্র সুমিত সাহা জানালেন, ভবিষ্যতে বিজ্ঞানী হয়ে নাসাতে ইস্ক্রর সঙ্গে কাজ করার তার ইচ্ছে রয়েছে তার। স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই উজ্জ্বল কিডস ওয়াল্ড স্কুলের প্রিন্সিপাল অসীম ঘোষ জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করাই লক্ষ্য রয়েছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের। অল্প দিনের মধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড তাদের স্কুলের দুজন ছাত্র সাফল্য পেয়েছে, ধন্যবাদ জানাই তাদের। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর নাম উঠা ছাত্র সুমিত সাহার বাবা ব্যবসায়ী সুজয় সাহা ও মা গৃহবধূ রাখি পাল সাহা জানিয়েছেন, ছেলের এমন সাফল্যে দারুন খুশি। ওর ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং স্কুলের যা উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানাই। উজ্জ্বল কিডস নামে ওই স্কুলের এমন সাফল্যকে সকলেই সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *