বেহাল রাস্তা সংস্কারের দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভে শামিল মালদহের বামনগোলার ব্লকের মদনাবতী অঞ্চলের, হরিশংকর পুর গ্রামের বাসিন্দারা। এদিন সকাল থেকেই নালাগোলা ডিটল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাবাসীরা।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

বামনগোলা :————

বিক্ষোভ কারীদের অভিযোগ যে, দীর্ঘ দিন ধরে হরিশংকর পুর মোড় থেকে হরি শংকর পুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরে রয়েছে। পঞ্চায়েত প্রশাসনকে একাধিক বার অভিযোগ জানানোর পর ও কোনো কাজ হয়নি বলে অভিযোগ । কয়েক দিনের বৃষ্টিতে রাস্তাটির অবস্থা আরো খারাপ হয়ে দাড়িয়েছে।রাস্তায় কাদা এক ঝলক দেখলে বোঝা যায় না এটি রাস্তা না কোন চাষের জমি। গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে একবার রাস্তা টি মাটি দিয়ে সংস্কার করে ছিলেন। তার পর থেকে আর প্রসাশনের তরফে কাজ হয়নি। রাস্তা খারাপ থাকায় গ্রামে কোন এম্বুলেন্স ঢোকেনা ফলে অসুস্থ রোগীদের নিয়ে অসুবিধায় পড়তে হয় পরিবার পরিজনদের ।ওই এলাকায় দুটো স্কুল থাকায় ছাত্র-ছাত্রীদের ভীষণ অসুবিধার মুখে পড়তে হয়। বিক্ষোভ কারি দের দাবি এই বেহাল রাস্তা দ্রুত সংস্কার করা হোক।প্রায় তিন ঘন্টা পর ব্লক প্রশাসনের আধিকারিকরা জয়েন্ট বিডিও হাসনাত আলী ও বামনগোলা থানার শংঙ্কর সরকার সহ বিশাল পুলিশ বাহিনী আসেন।এলাকার আধিকারিক ঘটনস্থলে এসে বিক্ষোভ কারীদের আস্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।এই বিষয়ে মদনাবতী অঞ্চলের প্রধান সনেকা হেমরম জানিয়েছেন রাস্তাটি বহুদিন ধরে বেহাল এলাকাবাসী ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েছে কোননকাজ হয়নি।আজ পথ অবোধ করে। আমি এই রাস্তার বিষয় নিয়ে বিডিও স্যারের সাথে বসে আলোচনা করবো যতো তারাতাড়ি হয় রাস্তার কাজ শুরু করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *