নয়াবাজার হাটখোলার খোয়াঘাট দিয়ে প্রতিদিন ফটকপাড়া,মোহিনীপাড়া,ভাগুড়াপাড়া,গদাসিমূল,নয়াপাড়া,সহরাপুর মাজাপাড়া,কার্গিলমোড়,সয়রাপুর,গুড়িয়া পাড়ার কয়েক হাজার মানুষজন নয়াবাজার হাট খোয়াঘাটে নৌকায় পুনভর্বা নদী পারাপার করে। বন্যার সময় নৌকায় খোয়া পারাপার বন্ধ হলে চরম দুর্ভোগে পড়েন এলাকার ছাত্র,ছাত্রী থেকে শুরু করে কৃষকরা।
সেতু তৈরির দাবিতে গত কয়েক দিন আগে দুই ব্লকের মানুষজন তপন বিডিও অফিসে গিয়ে অবস্থান বিক্ষোভ দেখিয়ে এবার সেই দাবিতে এদিন গঙ্গারামপুর বিডিও অফিসে বিক্ষোভ দেয় গ্রামবাসীরা।নয়াবাজার থেকে মিছিল করে গ্রামের মানুষজন গঙ্গারামপুর বিডিও অফিসে আসেন। এরপর তারা বিক্ষোভ দেখাতে থাকেন। সাতজনের প্রতিনিধির দল বিডিওর চেম্বারের গিয়ে সেতু তৈরি স্মারক লিপি তুলে দেন।
গৃহবধূ রেখা রায় বলেন আমাদের ফটকপাড়ার কয়েক হাজার বাসিন্দাদের নৌকায় পুনভর্বা নদী পারাপারি করি। নদী পেরিয়ে নয়াবাজার আসতে হয় হাট বাজার করতে। বন্যার সময় জীবনের ঝুঁকি নিয়ে যাতাযাত করতে হয়। ছেলে মেয়েরা বন্যার দিনে স্কুল,টিউশনে যেতে পারে না। সেজন্য আমরা নয়াবাজার ঘাটে পাকা সেতুর জন্য গঙ্গারামপুর বিডিও অফিসে এসেছি।
গৃহবূধ অনিতা রায় বলেন,আমাদের নয়াবাজার ঘাটে খোয়া নৌকায় পুনভর্বা নদী পারাপার হতে হয়।রাত ৯ টার পর খোয়া নৌকা বন্ধ হয়ে যায়। হাট বাজার,কিংবা হাসপাতাল থেকে বাড়ি ফিরতে দেরি হয়ে গেলে নৌকা পাওয়া যায় না। রাতে গ্রামের কেউ অসুস্থ হলে তাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে সমস্যায় পড়তে হয়। নয়াবাজার ঘাটে যেন পাকা সেতু হয়। জন্য আমরা গঙ্গারামপুর বিডিও অফিসে এসেছি সেতু তৈরির দাবি নিয়ে।
গঙ্গারামপুর ব্লকের বিডিও দাওয়া শেরপা বলেন সেতু তৈরির দাবি উদ্ধতর্ন কতৃপক্ষের কাছে পাঠানো হবে।

