ছিনতাইয়ে বাধা দেওয়া আক্রান্ত দুই সিভিক ভলেন্টিয়ার। লাঠিসোটা এবং হাসোয়া দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা: ———————– বুধবার গভীর রাত্রে ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার গাজিয়া ডাপ এলাকায়। জানা গেছে আক্রান্ত দুই সিভিক ভলেন্টিয়ার এর নাম এম ডি সালাম আলী এবং দেবাশীষ কর্মকার। জানাযায় এই দুই সিভিক ভলেন্টিয়ার মোথাবাড়ি থানায় কর্মরত। গতকাল রাত আটটা থেকে রাত একটা পর্যন্ত তাদের ডিউটি ছিল গাজিয়া ডাপ এলাকায়। অভিযোগ ডিউটির করার সময় পায়ে হেঁটে চার দুষ্কৃতী মুখ কাপড়ে বেঁধে তাদের কাছে এসে বাইক এবং মোবাইল ফোন চিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ায় দুই সিভিক ভলেন্টিয়ার কে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । এরপর কোনমতে সেখান থেকে প্রায় এক কিলোমিটার পায়ে হেঁটে প্রাণ বাঁচে ওই দুই সিভিক ভলেন্টিয়ার। এরপর মোথাবাড়ি থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছে ওই দুই সিভিক ভলেন্টিয়ারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গভীর রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আক্রান্ত দুই সিভিক ভলেন্টিয়ার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনার তদন্ত শুরু পুলিশ।
Byte আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার সালাম আলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *