প্রতি বছরের মতো এবছর দুর্গা পুজো উপলক্ষে করা হয়েছে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। বুনিয়াদপুর শহরে এসডিও অফিসে সামনে নতুন পার্কে করা হয় এই অনুষ্ঠান। ছোট থেকে বড়দের বিভিন্ন নাচের মধ্য দিয়ে করা হয় বিজয়া সম্মিলনী। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমা শাসক পি প্রমথ, কে ই টি এম কলেজের ডিরক্টর সুরজিৎ ঘোষ, বুনিয়াদপুর শহরের চেয়ারপারসন অখিল চন্দ্র বর্মন, ভাইস চেয়ারপারসন জয়ন্ত কুন্ডু সহ আরো অনেকে। এদিনের এই অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছিলেন বহু জন।
এই বিষয়ে ক্রিয়েটিভ ডান্স একাডেমি পরিচালক দেবস্মিতা সিংহ নন্দী জানিয়েছেন আমরা প্রতি বছর বিজয়া সম্মিলনী অনুষ্ঠান দুর্গা পুজো উপলক্ষে করা হয় ক্রিয়েটিভ ডান্স একাডেমির পক্ষ থেকে। এবারে আমার এই অনুষ্ঠন টি বনুয়াদপুর শহরের এসডিও অফিসে সামনে পার্কে করা হয়েছে। প্রচুর মানুষ আমাদের এই অনুষ্ঠান দেখতে এসেছেন আমরা ভীষণ খুশি।

