ফরাক্কাতে ফেনসিডিল সহ গ্রেফতার দুই, উদ্ধার দুটি মোটর বাইক।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

মুর্শিদাবাদ:————-——— মুর্শিদাবাদে ফের উদ্ধার বিপুল পরিমাণ ফেনসিডিল। ১৯৫০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার দুই। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের ফরাক্কার জয়রামপুর লিচু বাগানে কাছে। পুলিশ সূত্রে জানাযায়, গোপন সুত্রে খবর পেয়ে গতকাল রাতে ফরাক্কার জয়রামপুর লিচু বাগানে কাছে দুই জনকে গ্রেফতার করে। তাদের কাছ আটটি বস্তাতে থেকে ১৯৫০ বোতল ফেনসিডিল সহ দুটি মোটর বাইক উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ। ধৃতদের নাম মানসারুল হক, বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা জয়রামপুর। ও সেন্টু সেখ, বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা শিবনগর। কী উদ্দেশ্যে ওই দুই ব্যক্তি ফরাক্কার জয়রামপুর লিচু বাগানে ফেনসিডিল নিয়ে এসেছিল তার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিস। রবিবার সকালে ধৃত দুই ব্যক্তিকে ১৪ দিনের পুলিস হেফাজতের আবেদন চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান এই দুই ব্যক্তি ফেনসিডিল গুলি অন্য কাউকে দেওয়ার উদ্দেশ্য এখানে জমা করে ছিলো বলে জানাযায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *