বিপুল পরিমাণ জালনোট সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশ।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

রবিবার সন্ধ্যায় সামসেরগঞ্জের ধুলিয়ান কাঞ্চনতলা ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম বাবর শেখ। তার বাড়ি মালদা জেলার
বৈষ্ণবনগর থানা এলাকায়। ধৃতের কাছ থেকে ৯৮ হাজার ৫০০ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। সোমবার ধৃত ব্যাক্তিকে ১০ দিনের পুলিশ হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়। কোথা থেকে জালনোট গুলো নিয়ে এসে কোথায় পাচারের চেষ্টা করছিল ওই ব্যাক্তি তার তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে গাঁজা থেকে শুরু করে জালনোট বাজেয়াপ্ত সহ লাগাতার সামসেরগঞ্জ থানার তৎপরতার প্রশংসা করেছেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *