গঙ্গারামপুর 2 জানুয়ারি দক্ষিণ দিনাজপুর ——– ধমকানি-চমকানি দেখিয়ে লাভ নেই তৃণমূলকে! ইডি-সিবি আয়ের হুশিয়ারি নিয়ে এবারে সুকান্তকে পালটা হুশিয়ারি বিপ্লব মিত্রের। সোমবার গঙ্গারামপুরে একটি দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান থেকে কড়া ভাষায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কে আক্রমণ করেছেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। একইসাথে ইডি-সিবি আয়ের হুশিয়ারি নিয়ে সুকান্তকে উদ্দেশ্য করে পালটা চ্যালেঞ্জও ছুড়েছেন মন্ত্রী। তিনি বলেন, আইন সবার জন্যই সমান। কেউ তার অপব্যবহার করতে চাইলে তারাও যে প্রস্তুত রয়েছেন সেকথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, রাজ্যের ক্ষমতায় এখনও তারা আরো তিন বছর রয়েছেন। তাই কেউ যদি মনে করেন আমাদের বাড়ি জ্বালিয়ে অত্যাচার করে তাদের বাড়ির লোকেরা ভালো থাকবে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। বছরের প্রথম দিনে সুকান্তকে উদ্দেশ্য করে খোদ মন্ত্রীর এমন আক্রমনে যথেষ্টই উচ্ছ্বসিত হয়েছেন দলের অনান্য নেতা কর্মীরা। শুধু তাই নয়, ক্ষমতায় থাকাকালীন অবস্থায় রাজ্যের একাধিক হেভিওয়েট বাম নেতা মন্ত্রীকে জেলে পুড়িয়ে গোটা রাজ্যে যেভাবে বিপ্লব মিত্র হিসাবে নিজেকে পরিচিতি করিয়েছিলেন সেই কথাও স্মরণ করিয়ে দিয়েছেন সুকান্তকে। তবে দীর্ঘদিন ধরে নিশ্চুপ থাকা বিপ্লব মিত্রকে ওইদিন সভায় সুকান্তর বিরুদ্ধে এমনভাবে গর্জে উঠতে দেখে অনেকেই অবাক হয়েছেন। রাজনৈতিক ভাবে জ্বলে ওঠা বিপ্লব মিত্রের এমন মনোভাব এই কেন্দ্রের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কে এবারের লোকসভা নির্বাচনে যে যথেষ্টই চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, বছরের প্রথম দিনে নিজের বক্তব্যের মধ্য দিয়েই তা যেন স্পষ্ট করেছেন মন্ত্রী।
প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে একটি বিক্ষোভ সমাবেশ থেকে রাজ্যের মন্ত্রী তথা হরিরামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব মিত্র কে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যেখানে তিনি বিপ্লব মিত্রের নাম উল্লেখ করে চাকরির নামে কোটি কোটি টাকা তুলবার অভিযোগ এনেছিলেন। পাশাপাশি চাকরি না দিয়েও অনেকের কাছ থেকে টাকা তুলেছিলেন তিনি, এমন অভিযোগও সামনে এনেছেন সুকান্ত বাবু। যা নিয়েই ইডি ও সিবিআয়ের ডাকের মুখে পড়তে চলেছেন মন্ত্রী বিপ্লব বাবু, প্রকাশ্য সভা থেকে এমনটাও জানিয়েছিলেন সাংসদ সুকান্ত মজুমদার। বছরের প্রথম দিনে দলীয় সভা থেকেই যার কড়া জবাব দিয়েছেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। তার কথায়, আইন সবার জন্যই সমান। কেউ তার অপব্যবহার করতে চাইলে তারাও প্রস্তুত রয়েছেন বলেও সুকান্তকে পালটা হুশিয়ারি দিয়েছেন তিনি। তিনি আরো জানিয়েছেন, কেউ যদি মনে করেন আমাদের বাড়ি জ্বালিয়ে অত্যাচার করে তাদের বাড়ির লোকেরা ভালো থাকবে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে।

