তাজ্জব কান্ড! সরকারি অনুষ্ঠানের ফিতে কাটছেন বিজেপির বিধায়ক, বাদ মন্ত্রী। তুমুল হইচই বালুরঘাটে।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

, বালুরঘাট, ২৫ জানুয়ারী —-— মন্ত্রীকে বাদ রেখে সরকারি অনুষ্ঠানের ফিতে কাটছেন বিজেপির বিধায়ক! অবাক করা এই ঘটনাকে ঘিরে রীতিমতো হৈচৈ পরিস্থিতি গোটা দক্ষিণ দিনাজপুরে। যদিও এই ঘটনা নিয়ে জেলা স্কুল পরিদর্শক কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কমিটির সহ সভাপতি। তার দাবি, কমিটিকে অন্ধকারে রেখে জেলা স্কুল পরিদর্শক এইসব ঘটনা ঘটিয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে পতিরাম হাইস্কুল মাঠে হাইস্কুল পর্যায়ের ছাত্র ছাত্রীদের নিয়ে ডিস্ট্রিক্ট স্কুল এনুয়াল এথলেটিক চ্যাম্পিয়ানশিপ মিটের আয়োজন করা হয়েছিল। যে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে চিঠিতে লিখা রয়েছে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের নাম। শুধু তাই নয় লম্বা সেই আমন্ত্রণ পত্রের তালিকায় জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে সরকারি আধিকারিকদের নামও রয়েছে। একই সাথে সেই আমন্ত্রণ পত্রে জায়গা পেয়েছে বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নামও। তালিকা থেকে বাদ যায়নি এলাকার বিজেপি বিধায়ক বুধরাই টুডুর নামও। যে বিধায়ককে দিয়েই এদিন ওই সরকারী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। যে খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো হইচই পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দক্ষিণ দিনাজপুরে। উদ্বোধক তথা রাজ্যের মন্ত্রীকে বাদ রেখে কিভাবে সরকারি ওই অনুষ্ঠানের উদ্বোধন বিজেপি বিধায়ককে দিয়ে করা হলো তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে শাসক দলের নেতৃত্বরা। এদিকে প্রথমবারের জন্য সরকারী অনুষ্ঠানের এমন উদ্বোধন করতে পেরে বেজায় খুশি হয়েছেন তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু। তার দাবি, সরকারী অনুষ্ঠানের উদ্বোধন একজন জনপ্রতিনিধি হিসাবে তারও করার অধিকার রয়েছে। কিন্তু শাসকদলের দ্বিচারিতা মনোভাবেই তা করা সম্ভব হয়নি। বিধায়ক হবার পর এই প্রথমবারের জন্য কোন সরকারী অনুষ্ঠান উদ্বোধন করতে পারায় খুবই ভালো লাগছে তার। যদিও এই ঘটনা নিয়ে সরাসরি জেলা স্কুল পরিদর্শক কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ডিস্ট্রিক্ট স্কুল এনুয়াল এথলেটিক চ্যাম্পিয়ানশিপ কমিটির সহ সভাপতি রাজনারায়ণ গোস্বামী। তার অভিযোগ, কমিটিকে অন্ধকারে রেখে ডি আই এসব করেছে। যে ব্যাপারে তারা কিছুই জানেন না। অন্যদিকে এই ঘটনা নিয়ে কমিটির সম্পাদকের যুক্তি, চিফ সেক্রেটারি জেলায় এসেছে বলে শুনেছেন। হয়তো সেই কারনে মন্ত্রী ব্যস্ত রয়েছে। আর যে কারণে এলাকার বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকদের দিয়ে উদ্বোধন করানো হয়েছে।

তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু বলেন, প্রথমবারের জন্য সরকারি অনুষ্ঠানের উদ্বোধন করতে পেরে খুব ভালো লাগছে তাঁর।

ডিস্ট্রিক্ট স্কুল এনুয়াল এথলেটিক চ্যাম্পিয়ানশিপ কমিটির সম্পাদক ভজন কুমার দে বলেন, মন্ত্রীকে দিয়ে উদ্বোধন করার কথা থাকলেও তিনি হাজির হননি। হয়তো ব্যস্ততার কারনে হাজির হতে পারেননি। সরকারি অনুষ্ঠান, এর মধ্যে কোন রাজনীতির ব্যাপার নেই।

ডিস্ট্রিক্ট স্কুল এনুয়াল এথলেটিক চ্যাম্পিয়ানশিপ কমিটির সহ সভাপতি রাজনারায়ণ গোস্বামী বলেন, জেলা স্কুল পরিদর্শক সকলকে অন্ধকারে রেখে এসব কাজ করেছে। বিজেপির বিধায়ক কিভাবে সরকারি অনুষ্ঠানের উদ্বোধন করলো সে ব্যাপারটি একমাত্র তিনিই বলতে পারবেন।

জেলা স্কুল পরিদর্শক নিতাই দাস বলেন, তিনি নিজেও উপস্থিত ছিলেন ওই উদ্বোধনী অনুষ্ঠানে। তবে এব্যাপারে কমিটির পদাধিকারীরাই সঠিকটা বলতে পারবে বলে পালটা তাদের উপর দায়ভার চাপিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *