মহকুমা স্তরের শিক্ষা কেন্দ্রের ৩৯ তম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বংশীহারী ফুটবল ময়দানে।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

শনিবার বংশীহারী ফুটবল মাঠে গঙ্গারামপুর মহকুমা ক্রীড়া কমিটির পরিচালনায় গঙ্গারামপুর মহকুমা স্তরের প্রাথমিক,নিম্ন বুনিয়াদি, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের ৩৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হল। এদিন মাঠে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার পৌর পিতা প্রশান্ত মিত্র, বংশীহারী সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত বল, বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গনেশ প্রসাদ, বংশীহারী থানার আইসি মনজিত সরকার, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা। বিশিষ্ট অতীত বিন্দোদের পুষ্পস্তবক দিয়ে বরণ করা নেওয়া হয়। এদিন পতাকা উত্তোলন করে, প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিনে ক্রীড়া প্রতিযোগীতা শেষে খেলায় প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। এদিনের এই প্রতিযোগিতা দেখতে ছুটে আসে এই এলাকার আশেপাশের বহু মানুষ।

এই বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্র জানিয়েছেন প্রতি বছরের মত এ বছরও স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করা হয়। এই প্রতিযোগিতা প্রতিবছর ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোযোগ করে তুলবার জন্য করা হয়। আমরা সেখানে আসতে পেরে ও এসে অনুষ্ঠানের শুভ সূচনা করে নিজেকে গর্বিত বলে মনে করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *