মালদা———–—— জড়িয়ে ধরলেন বিধায়ক। আশির্বাদ করলেন বিধায়ক। যে আশির্বাদ নিয়েই জয়ের মুখ দেখবেন এমনই আত্মবিশ্বাসী খগেন মূর্মূ। আশির্রাদ করেছেন সেকথাও স্বীকার করলেন বিধায়ক।
মালদার রতুয়র এই ঘটনা নিয়ে তীব্র জলঘোলা শুরু হয়েছে। প্রশ্নের মুখে বর্ষিয়ান তৃণমূল নেতা সমর মুখার্জি। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। তিনিও ঘটনার আকস্মিকতায় হতচকিত, ক্ষুব্ধ। ভন্ডামি বলতে চেয়েছেন তিনি। তবে তৃণমূলের অন্দরে এই নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। রাতে উত্তর মালদায় প্রচারে ছিলেন বিজেপি প্রার্থী খগেন মূর্মূ। একইভাবে প্রচারে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী এবং জেলা চেয়ারম্যান ও রতুয়ার বিধায়ক সমর মুখার্জি। রতুয়ায় চলছিল ধর্মীয় অনুষ্ঠান, সংকীর্তন, ভগবত পাঠ। সেখানেই হাজির হয় দুই দলই। এলাকার বিধায়ক সমর মুখার্জিকে পা ছুঁয়ে প্রণাম করেন সাংসদ খগেন মূর্মূ। প্রকাশ্যেই জড়িয়ে ধরেন বিধায়ক সাংসদকে। আশির্বাদ করেন। তবে সাংসদকে দেখেই সেখানে হৈহৈ পড়ে যায়। মঞ্চে উঠে ভগবত পাঠ করছিলেন যিনি তাঁকে জড়িয়ে ধরেন খগেন মূর্মূ। দর্শকাসনে বসে থাকা মহিলারা হাত তুলে অভিবাদন জানাতে থাকেন।

