তপনের বালাপুরে শনিবার সকাল ১০টা নাগাদ এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঋণের দায়ে অবসাদে আত্মঘাতী বলে প্রাথমিক অনুমান, তদন্তে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম সুরেশ রবিদাস(৪০), বাড়ি তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের বালপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেল থেকে বাড়ির লোক তাঁর খোঁজ পায়নি। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলের একটি গাছে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বহু জায়গা থেকে ঋণ নিয়েছিলেন ওই ব্যক্তি। ঋণের দায়ে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। যদিও ঠিক কি ঘটেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

