উত্তর দিনাজপুরে বুধবার প্রচন্ড দাব দাহ উপেক্ষা করেও ভর দুপুরে বেরোলো রামনবমীর মিছিল

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

সারা দেশের সাথে তাল মিলিয়ে উৎসব উদ্দিপনার মধ্য দিয়ে রামনবমী উৎসব পালন হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জেও।বুধবার সকালে কালিয়াগঞ্জের মনিবাগ পাড়ায় অবস্থিত প্রতিবাদ ক্লাবের মাধ্যে রামলাল পূজা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।এরপর দুপুরে প্রখর তাপপ্রবাদকে উপেক্ষা করে একটি বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।শোভাযাত্রায় ৮-৮০ সব বয়সের মানুষেরা উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে অংশ গ্রহণ করে।এদিন শোভাযাত্রাটি প্রতিবাদ ক্লাব মাঠ থেকে শুরু করে শিমূলতলা হয়ে হাসপাতাল রোড হতে বিবেকানন্দ মোড় সুকান্ত মোড় হয়ে পূনরায় প্রতিবাদ ক্লাবের মাঠে শেষ হয়।এদনেএ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, পুরসভার পুরপ্রধান রাম নিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের কর্মাদক্ষ্য নিতাই বৈশ্য, জেলা পরিষদের সদস্য রাম দেব সাহানী,তৃণমূলের প্রাক্তন জেলা পরিষদের কো মেন্টর অসীম ঘোষ, ভারত সেবাশ্রম স্বামীজি জ্যোতীরময় নন্দ মহারাজ,বিশ্বদেব মঠের স্বামীজি শিবাত্মানন্দ মহারাজ,সহ আরো অনেকে।এদিন শোভাযাত্রার শেষে প্রতিবাদ ক্লাবের মাঠে সকল ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়।এদিনে শোভাযাত্রাকে ঘিরে যাতে কোন প্রকার অপ্রিতিক ঘটনা না ঘটে সেই কারণে প্রচুর পুলিশ মতায়ন ছিল।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বুধবার প্রচন্ড দাব দাহ উপেক্ষা করেও ভর দুপুরে বেরোলো রামনবমীর মিছিল। রায়গঞ্জের চন্ডীতলা মোড় থেকে এদিন মিছিল বের করে রায়গঞ্জ শহর পরিক্রমা করে দু ঘন্টা যাবত। একদিকে গেরুয়া পতাকায় বজরংবলী হনুমানের ছবি অন্যদিকে সুসজ্জিত করা হয় শিশুদের রাম সীতা লক্ষণের বেশে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে রামনবমীর মিছিল বিজেপিকে অনেকটাই এগিয়ে দিল বলে মানুষের ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *