বিয়ের আগে কুষ্ঠী বিচার করুন বা না করুন, থ্যালাসেমিয়া পরীক্ষা করান, এই আবেদন কে সামনে রেখেই বিশেষ কর্মসূচি গ্রহণ করলো ব্লাড ডোনার্স ফোরাম

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

বিয়ের আগে কুষ্ঠী বিচার করুন বা না করুন, থ্যালাসেমিয়া পরীক্ষা করান, এই আবেদন কে সামনে রেখেই বিশেষ কর্মসূচি গ্রহণ করলো ব্লাড ডোনার্স ফোরাম। রবিবার সন্ধ্যায় রায়গঞ্জের রামকৃষ্ণ সংঘের বিবেকানন্দ কক্ষে এই বিষয়ে এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে প্রয়োজন বিয়ের আগে বাহক পরীক্ষা। সেই কথা কে সামনে রেখেই এদিন রেজিস্ট্রি করা দম্পতি সৌমান দাস ও সৌমি দে হাজির হন এই কর্মসূচি তে। তারা সাক্ষর করে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নেন ও সকল স্তরের মানুষের কাছে আবেদন করেন বিয়ের আগে বাহক পরীক্ষা করার। তাদের কথায় বাহক পরীক্ষা বিনামূল্যে করতে পারলে সর্বস্তরের মানুষ এই পরীক্ষা করতে পারবে এবং এতে করে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার স্বপ্ন স্বার্থক হবে। পাশাপাশি এদিন আন্তর্জাতিক মাতৃ দিবস ও নার্স দিবস উপলক্ষ্যে তাদের ভূমিকা নিয়েও আলোচনা হয় এদিনের সভায়। মায়েরা চাইলে এই উদ্যোগ খুব তাড়াতাড়ি সাফল্যের মুখ দেখবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *