গঙ্গারামপুর ২৭ ডিসেম্বর : হাসপাতালে চিকিৎসা চলাকালীন অস্বাভাবিক মৃত্যু হল অঞ্জাত এক প্রৌঢ়ার। গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
জানা গিয়েছে প্রায় এক মাস আগে মালদা জেলার নালাগোলা এলাকার রাস্তার ধার থেকে প্রায় ৭০ বছর বয়সি এক প্রৌঢ়াকে উদ্ধার করে স্থানীয় মানুষজন। প্রথমে তাকে ভর্তি করা নালাগোলা স্বাস্থ্যকেন্দ্রে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। দীর্ঘ একমাস ধরে তাঁর চিকিৎসা চলছিল। এদিন তাঁর মৃত্যু হয়। গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়। পাশাপাশি প্রৌঢ়ার নাম পরিচয় উদ্ধারে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

