পাট খেত থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার কে ঘিরে রহস্য! তুমুল হইচই বালুরঘাটের চিঙ্গিশপুরে। খুনের অনুমান পুলিশের

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 বালুরঘাট, ২৫ মে ——–—- পাট খেত থেকে এক যুবকের পচা গলা দেহ উদ্ধার কে ঘিরে রহস্য। শনিবার এই ঘটনাকে ঘিরে তুমুল হইচই পরিস্থিতি তৈরি হয় বালুরঘাটের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে। যদিও ওই যুবকের নাম পরিচয় নাম পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। জানা যায়, এদিন সকালে গোপালপুর গ্রামের একটি নির্জন এলাকার পাট খেত থেকে পচা দুর্গন্ধ বের হতে দেখে স্থানীয়রা। এরপর চারিদিক খোঁজ খবর শুরু করতেই এক যুবকের ধুলো মাখা পচাগলা দেহ দেখতে পান স্থানীয়রা। যা দেখেই কিছুটা আতঙ্কিত হয়ে বাসিন্দারা তড়িঘড়ি খবর দেন বালুরঘাট থানার পুলিশ কে। এদিকে এই ঘটনা চাউর হতেই আশপাশের গ্রাম থেকে শয়ে শয়ে মানুষ ছুটে আসে এলাকায়। যদিও তাদের কেউই মৃত ওই যুবককে চিনতে পারেনি। এদিকে এই ঘটনার খবর পেয়েই এলাকায় পৌছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় বালুরঘাট থানার পুলিশ। তবে মৃতর শরীরে ধুলোমাখা দেখে পুলিশের অনুমান অন্যত্র কোথাও খুন করেই ওই যুবককে টেনে হিচড়ে আনা হয়েছে এই নির্জন এলাকায়। শুধু তাই নয় মৃতর শরীরে আরো বেশকিছু অসঙ্গতিও লক্ষ্য করেছে পুলিশ। তবে পচাগলা মৃতদেহ দেখে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, এই ঘটনা দু-একদিন আগে ঘটেছে।
বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মাধ্যমে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *