পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন কৌতুয়ালি এলাকার বাসিন্দারা

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

লাকায় আগ্নেয়ায় হাতে নিয়ে দুই ভাইয়ের দাপাদাপি।এলাকাবাসীকে প্রাণনাশের হুমকি। গোটা ঘটনা পুলিশে জানানো হলেও, রাতভর কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।এলাকাবাসীর পাশে এসে দাঁড়ান নি স্থানীয় পঞ্চায়েতপ্রধানও। সোমবার সাত সকালে এরই প্রতিবাদ জানিয়ে পথঅবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন মালদার ইংরেজবাজার ব্লকের কোতুয়ালির জোত এলাকাবাসীন্দারা। এই অবরোধকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এলাকাবাসী মালদা-কোতুয়ালি রাজ্য সড়কে আগুন জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখান এবং অভিযুক্তদুই ভাইয়ের গ্রেপ্তারের দাবীতে, সোচ্চার হন।বিক্ষোভকারীদের অভিযোগ, গ্রামের কালীপুজো নিয়ে রবিবার গ্রামে সামান্য ঝামেলা হয়। সেই ঝামেলাকে কেন্দ্র করেই এলাকার গোপাল সরকার ও পাপ্পু সরকার নামে দুই ভাই আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপাদাপি করে।এলাকাবাসীকে প্রাণনাশের হুমকি দেয়। তাই তারা প্রাণভয়ে ইংরেজবাজার খানার দ্বারস্থ হন। দুই ভাইয়ের নামে থানায় অভিযোগ জানান। কিন্তু সারারাত কেটে গেলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানানো হলেও, তিনি গ্রামবাসীদের পাশে দাঁড়ান নি। এরইপ্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে আজ সকালে তারা পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন। তাদের একটাই দাবী অভিযুক্তদের ব্যবস্থা নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *