দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীর পুর জিপি কাশিমপুর ২ আই সি ডি এস সেন্টার ও উত্তর মাহুর কিশমত কদমতলী আদিবাসী পাড়া আই সি ডি এস সেন্টার আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো ।
আগামী ১৫ ই জুন থেকে ২৯ জুন ২০২৪ পর্যন্ত মধ্যস্থতা পক্ষকাল অনুষ্ঠিত হবে ।
বিবাদ নিষ্পত্তির নতুন পথের কথা এর নাম মিডিয়েশন বা মধ্যস্থতা ।
এই পদ্ধতিতে আদালতে যে মামলা চলছে, তা মধ্যস্থতা কারীর উপস্থিতিতে গ্রহণ যোগ্য পথ খুলে যায় ।
মধ্যস্থতা পদ্ধতিতে দুজন দুজনের কথা মন খুলে বলতে পারেন, তার মধ্যে আদালত গ্রাহ্য গ্রহণ যোগ্য সমাধান টি মীমাংসা পত্রের আকারে আদালতে পাঠানো হয় এবং বিরোধের নিষ্পত্তি ঘটে ।
দুজনের জিদ হয়, তিক্ত সম্পর্ক মিষ্টি সম্পর্কে পরিনত হয় ।
এতে খরচ বাঁচে তদুপরি কোর্ট ফি ফেরত পাওয়া যায়।
এছাড়াও দাম্পত্য কলহ, পারিবারিক বিবাদ, সম্পত্তি সংক্রান্ত বিরোধ ইত্যাদি বিষয়ে আদালতে যাওয়ার আগে মধ্যস্থতার মাধ্যমে মিটিয়ে ফেলা যায় ।
এখানে আদালতের বাহিরে আপোষ মীমাংসা ও মধ্যস্ততার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হয়।
মধ্যস্থতার মাধ্যমে মামলা নিষ্পত্তি করা যাবে, বিস্তারিত জানতে বিকল্প বিবাদ নিষ্পত্তি কেন্দ্র ( জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ) বালুরঘাট কোর্ট চত্বর , দক্ষিণ দিনাজপুর,
এবং
মহকুমা আইনি পরিষেবা কমিটি , গঙ্গারামপুর মহকুমা আদালত বুনিয়াদপুর এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হলো,
শিবিরে উপস্থিত ছিলেন – আই সি ডি এস কর্মী দিপালী মুর্মু , শ্যামলী মুর্মু
দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পি এল ভি গোলাম রাব্বানী মহাশয়
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে কি কি সুবিধা পাওয়া যাবে এবং কারা কারা বিনামুল্যে উকিল বাবু পাবেন সে বিষয়ে প্রচার করেন ।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সকলের জন্য পরিষেবা ।
বিনামুল্যে আইনি পরামর্শ, মামলার পূর্বে আপোষ নিষ্পত্তি , লোক আদালতে আপোষের মাধ্যমে দ্রুত মামলার নিষ্পত্তি ,
অঞ্চল , থানা, ব্লকে নিযুক্ত পি এল ভি দ্বারা আইনি সহায়তা প্রদান।
কারা কারা বিনামুল্যে উকিল বাবু পাবেন –
মহিলা , শিশু, তফসিলি জাতি , তফসিলি উপজাতি, কারাগারে বন্দী বা পুলিশ হেফাজতে আছেন এমন ব্যাক্তি রা ।
শিশুদের সু সাস্থ্য , শিশুদের পুষ্টি , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল্য বিবাহ, কুসংস্কার , শিশুশ্রম, যৌন নির্যাতন,মানব পাচার, ভিক্টিম কমপেনসেশন, ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হলো, পরিযায়ী শ্রমিকদের বিষয়ে আলোচনা,
বিশেষ করে বাল্য বিবাহ যাহাতে না হয় তার উপরে জোর দেওয়া হয়
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর লিফলেট বিতরণ করেন ।

