বিধ্বংসী ঝরে ঘরের ওপরে গাছ উপড়ে পরে ক্ষতিগ্রস্থ বুনিয়াদপুরের একটি পরিবার।খবর পেয়ে ছুটে আসে বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপার্সন কমল সরকার। ঘটনায় আতঙ্ক পরিবার সহ এলাকাজুড়ে

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

উল্লেখ্য বুধবার রাতে প্রবল বৃষ্টি ও ঝড়ে রাস্তার পাশে থাকা একটি জামগাছ উপড়ে পরে বুনিয়াদপুর পৌরসভার ২ নং ওয়ার্ড এর বরাইল এলাকার বাসিন্দা দুলাল সরকারের বাড়িতে। ক্ষতিগ্রস্থ হয় দুলাল সরকারের দুটি ঘর,খবর পেয়ে ভোরবেলা বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন ঘটনাস্থলে গিয়ে উপড়ে পড়া গাছ কেটে ফেলার সহযোগিতা করে,পাশাপাশি সেই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পৌরসভার চেয়ারপারসন কমল সরকার।
জানা যায় গতকাল রাতে প্রতিদিনের মতো কালকেও রাতের খাবার খেয়ে ঘরে ঘুমাতে যায় বড়াইল এলাকার বাসিন্দা দুলাল সরকার ও পরিবারের লোকেরা,এরপর ভোরবেলা ৩,৩০ নাগাদ প্রচন্ড ঝড় ও বৃষ্টিতে রাস্তার পাশে থাকা জাম গাছ উপড়ে পরে দুটি ঘরের ওপরে,ঘটনায় পরপর দুটি ঘর ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। ঘর দুটির মধ্যে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। প্রাণে বেঁচে যান ঘুমিয়ে থাকা পরিবারের সদস্যরা। কোনো রকমে সেই ঘর থেকে বেরিয়ে আসতে পারে তারা। ঘটনার খবর দেওয়া হয় বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপার্সন কমল সরকারকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন সহ পৌরসভার আধিকারিকরা। এরপর সকলের সহযোগিতায় ঘরের উপরে গাছটি কেটে দেওয়ার সহযোগিতা করে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শেফালী সরকার জানিয়েছেন, বুধবার রাতে আচমকা প্রবল ঝড় ও বৃষ্টির কারনে রাস্তার পাশে থাকা একটি জাম গাছ আমাদের দুটি ঘরের ওপরে উপরে পড়ে যায়।আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম, হঠাৎ শব্দে আতকে উঠি। ঘরের মধ্যে যারা ছিল তারা প্রাণে বেঁচে গিয়ে কোন রকমে ঘর থেকে বেরিয়ে আসে। খবর পেয়ে কমল বাবু ঘটনাস্থলে ছুটে আসেন এবং পৌরসভার আধিকারিক এবং কর্মীরা সকলে মিলে গাছটি কেটে ফেলে এবং আমাদের সব রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান কমল সরকার জানিয়েছেন, গতকাল রাতে প্রবল বৃষ্টি ও ঝড়ের কারনে বুনিয়াদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বড়াইল এলাকার একটি পরিবারের ঘরে রাস্তার পাশে থাকা গাছ উপড়ে ফেলে। আমি খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যাই এবং পৌরসভার আধিকারিক ও কর্মীরা সকলের সহযোগিতায় গাছটিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা ওই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *