রাতের অন্ধকারে শোবার ঘরে ক্যামেরা লাগানোর ঘটনায় আতঙ্ক রশিদপুরে, ঘটনায় চাঞ্চল্য এলাকায়, লিখিত অভিযোগ দায়ের অভিযুক্তের বিরুদ্ধে। পুরো ঘটনার তদন্তে বংশীহারী থানার পুলিশ

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের চার নম্বর ওয়ার্ড রশিদপুর এলাকার বাসিন্দাদের অভিযোগ বেশ কিছুদিন ধরে অভিযুক্ত ব্যক্তি সঞ্জীব সরকার জমিতে মাছ ধরার নাম করে শোবার ঘরে ক্যামেরা লাগিয়ে ভিডিও করবার চেষ্টা করছিল। সেইমতো অবস্থায় বৃহস্পতিবার রাতে বুনিয়াদপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের রশিদপুরের বাসিন্দা জয়ন্ত সরকারের ঘরের টিন ফুটো করে ক্যামেরা লাগানোর কাজ করছিল অভিযুক্ত ব্যক্তি সঞ্জীব সরকার সেই সময় বিশ্বজিৎ সরকার জানতে পেরে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে তাকে দেখে সঞ্জীব সরকার সেখান থেকে চম্পট দেয়। তার পেছনে বিশ্বজিৎ সরকার ও এলাকার বাসিন্দারা ধাওয়া করলে সেখান থেকে পালিয়ে যায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ এর আগেও অভিযুক্ত ব্যক্তি সঞ্জীব সরকার তাদের পাড়ার মাস্টারের বাড়িতে এবং এরকম বহু বাড়িতে ক্যামেরা লাগাতে গিয়ে সিসিটিভি ক্যামেরার দেখা গিয়েছিল তাকে। এরপর পাড়ায় সালিসি করে তা মিটিয়ে দেওয়া হয়, তারপরেও তার এই অপকর্ম বন্ধ হয়নি। বৃহস্পতিবার রাতে জয়ন্ত সরকারের ঘরে মাছ ধরার কোচা হাতে নিয়ে ক্যামেরা লাগাতে গিয়েছিল অভিযুক্ত ব্যক্তি সঞ্জীব সরকার। জয়ন্ত সরকার ঘরের বাইরে বেরিয়ে এসে তাকে দেখতে পায় কোচা হাতে নিয়ে ঘরের পাশে দাঁড়িয়ে রয়েছে।তাকে কিছু জিজ্ঞাসা করতেই সঞ্জীব সরকার সেখান থেকে পালিয়ে যায়। ঘটনায় আতঙ্কে রয়েছেন ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

অভিযোগকারী তথা এলাকার বাসিন্দা, জয়ন্ত সরকার ও আশীষ সরকার এরা জানিয়েছেন, আমাদের এই এলাকার বাসিন্দা সঞ্জীব সরকার বেশ কিছুদিন ধরে আমাদের পাড়ার মেয়ে বউদের ঘরে ক্যামেরার লাগিয়ে ভিডিও ধারণ করার চেষ্টা করছিল। আমরা প্রায় দিনই এরকম ঘটনা শুনতে পেতাম, এরপর সিসিটিভি ক্যামেরায় অভিযুক্ত ব্যক্তি সঞ্জীব সরকারকে ঘুরে বেড়াতে দেখা গেছে। আমরা অভিযুক্ত সঞ্জীব সরকারের বাড়িতে পাড়ার সকলে একত্রিত হয়ে তালা মেরে দিয়েছি। তার কঠোরতম শাস্তির দাবি জানিয়ে বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তের যথাযথ শাস্তির দাবি জানাই পুলিশ প্রশাসনের কাছে, যাতে আগামী দিনে কেউ এরকম ঘটনা ঘটানোর সাহস না পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *