গঙ্গারামপুর ২৬ জুন দক্ষিণ দিনাজপুর ————–——-দাদুর মৃত্যুর শ্রাদ্ধ হবার পরের দিনই পথ দুর্ঘটনায় গুরুতর আহত হল নাতি। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকায়। গুরতর আহত অবস্থায় আহত নাতিকে প্রথমে গঙ্গারামপুর ও পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই রাস্তা গুলিতে প্রতিনিয়ত পথদুর্ঘটনা ঘটে চলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বালুরঘাট মালদার ৫১২নম্বর জাতীয় সড়কের মহারাজপুরে পথ অবরোধ করে এলাকাবাসীরা। ঘন্টাঘানেক অবরোধ চলার পরে পুলিশ এসে এলাকবাসীদের সঙ্গে কথা বলে ঘাতক মাছের পিকাপভ্যান গাড়ি ও আহতের সাইকেলটি উদ্ধার করে যানজোট মুক্ত করে।পুরো ঘটনায় শোরগোল পরেছে এলাকাজুড়ে।
পুলিশ ও আহতের পরিবার সুত্রে খবর, গঙ্গারামপুর থানার নীলডাঙ্গা বোয়ালদহ এলাকার বাসিন্দা প্রাক্তন (৩)২বেলবাড়ী গ্রাম পঞ্চায়েতের সদস্য হাতুড়ে চিকিৎসক মঙ্গল বসাকের বাড়িতেই বয়স্ক জনিত কারণে কয়েকদিন আগে মৃত্যু হয়। মঙ্গলবার নীলডাঙ্গা বোয়ালদহ এলাকার বাড়িতেই মঙ্গল বসাকের শ্রাদ্ধের কাজ সম্পূর্ন হয়েছে। বুধবার প্রয়াত গ্রাম পঞ্চায়েত সদস্যের শ্রাদ্ধের খাওয়াদাবার করানোর অনুষ্টানের দিন ছিল।গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে, বুধবার সকালে শিলিগুড়ির দিক থেকে ডাবলুবি৬১-বি৪৪৫৭ নম্বরের একটি মাছের পিকাপভ্যান গাড়ি মহারাজপুরে নিজের সাইকেল চালিয়ে প্রাক্তন(৩)২বেলবাড়ী গ্রাম পঞ্চায়েতের সদস্য হাতুড়ে চিকিৎসক মঙ্গলা বসাকের ছেলে মনোরঞ্জন বসাকের কিশোর ছেলে প্রান্তিক বসাক (১৪)কে ধাক্কা মারে।ফলে সে গুরুতর আহত হয়।স্থানীয় বসিন্দারা তাঁকে প্রথমে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ও পরে তাকে মালদাতে ভর্তি করে।এলাকার বাসিন্দারা মহারাজপুর এলাকায় ঘনঘন পথদুর্ঘটনা ঘটে চলায় এলাকার বাসিন্দারা বালুরঘাট মালদার ৫১২ নম্বর জাতীয় সড়কের মহারাজপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।
এলাকার বাসিন্দা নিখিল চন্দ্র সরকার, রাম সুত্রধর সহ আরো এক এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানান, পিআপ ভ্যান গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে ফেলেই ওই কিশোরকে ধাক্কা মারলে এমন ঘটনা ঘটে। ঘনঘন এই এলাকায় দুঘর্টনা ঘটে চলায় আমরা পথ অবরোধ করেছি। খবর পেয়েই গঙ্গারামপুর থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ বাহিনীর পাশাপাশি র্যাফ নামানো হয়।পরে পুলিশ ঘাতক গাড়িটি ও আহত হওয়া কিশোরের সাইবেল উদ্ধার করে যানজোট মুক্ত করে।
পুলিশ জানিয়েছে পুরো ঘটনার তদন্ত কবে দেখে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এমন ঘটনায় বাপক শোরগোল পরেছে এলাকাজুড়ে।শোকাহত আহত কিশোরের পরিবারও।

