বাড়ি থেকে কার্যত জোর করেই এক পরিযায়ী শ্রমিককে ভিনরাজ্যে নিয়ে গিয়েছিল এক ঠিকাদার৷ কিন্তু বাড়ি থেকে বেরোনোর পরদিন থেকেই তাঁর আর কোনও খোঁজ নেই

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা রবিবার রাজ্য

বাড়ি থেকে কার্যত জোর করেই এক পরিযায়ী শ্রমিককে ভিনরাজ্যে নিয়ে গিয়েছিল এক ঠিকাদার৷ কিন্তু বাড়ি থেকে বেরোনোর পরদিন থেকেই তাঁর আর কোনও খোঁজ নেই৷ ঠিকাদারের দাবি, ওই শ্রমিক বিশাখাপত্তনমে ট্রেন থেকে নেমে পড়েছিলেন৷ দু’দিন পর কাজের জায়গায় তাঁর খোঁজ মিলবে৷ সেকথা শুনে বাড়ির লোকজন তাঁর কর্মক্ষেত্রেও ছুটে যান৷ কিন্তু তাঁর কোনও সন্ধান মেলেনি৷ এরপর পরিবারের সদস্যরা স্থানীয় থানায় ঠিকাদারের অভিযোগ দায়ের করেন৷ তাঁদের অভিযোগ, পুলিশ তাঁদের আর্জিতে কান দেয়নি৷ তাই তাঁরা পুলিশ সুপার, এমনকি জেলা আদালতেও অভিযোগ দায়ের করেছেন৷ কিন্তু এখনও পর্যন্ত ঘরের ছেলে ঘরে ফিরে আসেননি৷ এই ঘটনা নিয়ে শোরগোল পড়েছে পুরাতন মালদা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের আদর্শপল্লি এলাকায়৷ পরিবারের দাবি, এই ঘটনার পিছনে ওই শ্রমিক সরবরাহকারী ঠিকাদারের হাত রয়েছে৷
নিখোঁজ ওই পরিযায়ী শ্রমিকের নাম সঞ্জয় মণ্ডল (৩৫)৷ বাড়িতে বাবা চমৎকার মণ্ডল, মা মিনতি মণ্ডল, স্ত্রী রাখিদেবী ছাড়াও রয়েছে দুটি নাবালিকা মেয়ে৷ পুলিশকে মিনতিদেবী জানিয়েছেন, গত ৭ নভেম্বর ভোর পাঁচটা নাগাদ ইংরেজবাজারের যদুপুর গাবগাছি এলাকার বাসিন্দা মোস্তাফা শেখ ওরফে মামুন তাঁর ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়৷ মামুন ভিনরাজ্যে শ্রমিক সরবরাহ করার ঠিকাদার৷ অসুস্থ ছেলে ভিনরাজ্যে যেতে চাইছিল না৷ মামুন তাকে জোর করে বাড়ি থেকে নিয়ে যায়৷ তারপর থেকে তাঁরা ছেলের আর কোনও খোঁজ পাচ্ছেন না৷ তাঁদের সন্দেহ, মামুন তাঁর ছেলেকে গোপন কোনও ডেরায় আটকে রেখেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *