গোখরোর ছোবলে প্রাণ গেল আড়াই বছরের শিশু কন্যার। শোকের ছায়া পতিরামের মনিপুরে

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বালুরঘাট, ২০ জুলাই ——- গোখরোর ছোবলে প্রাণ গেল আড়াই বছরের শিশু কন্যার। শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পতিরাম থানার মণিপুর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই শিশু কন্যাটির নাম অন্বেষা মন্ডল। আড়াই বছরের শিশু কন্যাটি ওইদিন রাতে বাড়ির উঠোনেই খেলা করছিল। সেই সময় সকলের অলক্ষ্যে গোখরোটি ছোবল মারে ওই খুদে শিশুকন্যার পায়ে। এরপরেই যন্ত্রনায় চিৎকার করে কেদে উঠে খুদে শিশুটি। যার পরেই তড়িঘড়ি পরিবারের লোকেরা তাকে নিয়ে বালুরঘাট হাসপাতালে ছুটে আসলেও, শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা ওই শিশুকন্যাটিকে মৃত বলে ঘোষণা করেছে। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে।

অখিল মন্ডল ও দোলা বর্মনরা বলেন, ঐদিন রাতে বাড়ির উঠোনেই পরিবারের লোকজনের সামনে খেলা করছিল শিশুটি। যাদের কিছুটা অলক্ষ্যেই সাপ ছোবল মারে শিশুটিকে। যন্ত্রনায় কান্না করা অবস্থায় হাসপাতালে নিয়ে আসলেও তাকে বাচানো সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *