নাগরিক পরিষেবা আরও উন্নত করতে মাঠে নামলো বালুরঘাট পৌরসভা । শহরের স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে পাঁচটি ট্রাক্টর উদ্বোধন করলেন পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র । শুক্রবার বিকেলে বালুরঘাট পৌরসভার সামনে থেকে এই যানবাহন গুলির শুভ উদ্বোধন করা হয় । মূলত আবর্জনা পুনর্ব্যবহার যোগ্য করতেই পৃথকীকরণের কাজে নতুন পাঁচটি ট্রাক্টর উদ্বোধন করা হয়েছে । পাশাপাশি, বয়স্ক নাগরিকদের জন্য ‘ঘরে ফেরার আশ্বাস’ প্রকল্পে একটি টোটো পরিষেবাও চালু করা হয় । এছাড়াও মৃতদেহ বহনকারী গাড়ি, নাগরিক সুবিধার্থে অ্যাম্বুলেন্স পরিষেবা নতুনভাবে চালু করে বালুরঘাট পৌরসভা। এদিনের কর্মসূচীতে পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলররাও উপস্থিত ছিলেন । চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন, আবর্জনা পরিস্কার ও পৃথকীকরণের কাজে ট্রাক্টর, একটি মৃতদেহ বহনকারী গাড়ি, দীর্ঘদিন অকেজো থাকা অ্যাম্বুলেন্স ব্যবহারযোগ্য করে নাগরিক পরিষেবার জন্য খুলে দেওয়া হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বয়স্ক নাগরিকদের ‘ঘরে ফেরার আশ্বাস’ প্রকল্পে একটি টোটো চালু করা হয়।

