বিশ্বের সব থেকে দামি আম এবার মালদহে চাষ হতে চলেছে। বিশ্ববাজারে এই আম প্রায় দুই লক্ষ টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে এই আম

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ প্রথম পাতা রবিবার রাজ্য

মালদা:-বিশ্বের সব থেকে দামি আম এবার মালদহে চাষ হতে চলেছে। বিশ্ববাজারে এই আম প্রায় দুই লক্ষ টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে এই আম। জাপানের এই লক্ষ টাকা দামের আম ‘মিয়াজুকি’ চারাগাছ এসে পৌঁছালো মালদহে। ৫০টি চারা গাছ আনা হয়েছে। প্রতি গাছের মূল্য ৯৫০টাকা। জেলা খাদ্য প্রক্রিয়াকরণ ও বাগিচা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক জানান ঈংরেজবাজার ফার্মার মাল্টিপারপস সোসায়টি লিমিটেড নামক সংস্থাকে এই গাছগুলি দেওয়া হয়েছে। এই গাছগুলির লালন পালন তারাই করবে। পরীক্ষামূলকভাবে এই দামী আম চাষ শুরু করা হচ্ছে। লায়েকবাবু জানান এই চারগাছগুলিকে দুই ফুট চওড়া,দুই লম্বা ও দুই ফুট গভীর গর্তে পুঁতে ফেলতে হবে। চারাগাছটির গর্তে ৬০শতাংশ মাটি ও ৪০শতাংশ জৈব বা গোবর সার দিতে হবে। গাছের গোড়ায় বৃষ্টির জল না জমে সেই দিকে বিশেষ নজর রাখতে হবে বলে তিনি জানান। প্রথম বছর থেকেই ফলন হবে। তবে তিনচার বছর পর থেকে আমের ফলন নিলে ভাল হয়। এরপর গাছটি শাখা প্রশাখা বাড়লে গাছের ফলনও বাড়বে। ৪০/৪৫বছর পর্যন্ত ফলন দিবে।কৃষক বন্ধু সৈফুদ্দিন শেখ জানান এই আম আগে কখনও করেন নি। ফলে নতুন অভিজ্ঞতা। নতুন চ্যালেঞ্জ। মালদা জেলা মাঙ্গো অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা বলেন এই প্রজাতির আম মালদায় ফলন শুরুর ফলে আম চাষে নতুন দিগন্ত খুলে যাবে। বানিজ্যিকভাবে লাভবান হবে এই জেলার আমচাষীরা। রপ্তানিও হবে। বৈদেশিক মুদ্রাও অর্জন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *