মাটিগাড়া :—– নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে গেল স্কুল বাস, ঘটনায় আহত ৪।এদিন এই পথ দুর্ঘটনাটি ঘটেছে মাটিগাড়া থানার অন্তর্গত ফাঁসিদেওয়া মোর এলাকায়।জানা গিয়েছে এই দুর্ঘটনার সময় ওই বেসরকারি স্কুল বাসে মোট ৭জন ছিলেন এবং এই দুর্ঘটনায় আহত হয়েছে চারজন।জানা যায় বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গেলে ডিভাইডারে উঠে পড়ে বাসটি।ঘটনায় চারজন আহত হয়েছে বলে খবর।এদিন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছরায় এলাকায়।ঘটনায় ওই বেসরকারি স্কুল বাসটির সামনের অংশ দুমড়ে মুছরে যায়।ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় মাটিগাড়া থানার পুলিশ এবং ট্রাফিক গার্ডের কর্মীরা।আহত ঐ চারজনকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।সূত্রের খবর প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।রিকভারি ভ্যানের সাহায্যে দুর্ঘটনাগ্রস্থ ওই স্কুল বাসটিকে উদ্ধার করে নিয়ে যায় মাটিগাড়া থানার পুলিশ।

