চিতাবাঘের আক্রমণে আহত হলেন এক মহিলা শ্রমিক

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

আলিপুরদুয়ার————-—– ডুয়ার্সের কলাবাড়ি চা বাগানে চিতাবাঘের আক্রমণে আহত হলেন এক মহিলা শ্রমিক। বর্তমানে ওই মহিলা শ্রমিক আলিপুরদুয়ারের বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত শ্রমিকের নাম রেশমা খাড়িয়া। বয়স ৩৬ বছর। তিনি ডুয়ার্সের কলাবাড়ি চা বাগানের শ্রমিক। গতকাল বাগান থেকে কাজ করে বাড়ি ফেরার সময় একটি চিতাবাঘ তাঁকে পেছন থেকে আক্রমণ করে। তাঁর মাথা গলা সহ বিভিন্ন অংশ চিতাবাঘের আঁচড়, কামড়ে ক্ষতবিক্ষত হয়েছে। তাঁকে প্রথমে বানারহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কা অবস্থা জনক হওয়ায় তাকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *