কালিয়াগঞ্জে:—– গ্রীষ্মকালীন সময় মাঝে মধ্যেই রায়গঞ্জ জেলা ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব দেখা দেয়,রক্তের যোগান দিতে ডোনার নিয়ে এসে মুমূর্ষু রোগীর প্রান বাচাতে হয় রোগীর আত্মীয়দের।জেলা ব্লাড ব্যাঙ্কের রক্তের অভাব মেটাতে কালিয়াগঞ্জে রক্তদান শিবিরের আয়োজন করা হয় উড়ান নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে।এবছর তাদের ষষ্ঠ তম রক্তদান দিবস।রবিবার কালিয়াগঞ্জের পৌর উৎসব ভবনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।পাশাপাশি এদিন স্বর্গীয় পরিতোষ দে স্মৃতিতে তার ছেলে সম্রাট দে উড়ান এর কর্মকর্তাদের হাতে একটি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন।এদিন ৫০ জনের মতো রক্তদাতারা রক্তদান করে।উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সন্তোষ ব্যাঙ্গানী,উড়ানের কর্মকর্তা সম্রাট দে,তামস চক্রবর্তী সহ অন্যান্য।

