তপনে চার বছরের শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে উঠল প্রতিবেশি দাদুর বিরুদ্ধে, গ্রেফতার অভিযুক্ত ,শোরগোল এলাকায়

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 গঙ্গারামপুর ২৪ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর———–—–চার বছরের শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে উঠল প্রতিবেশি দাদুর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানা এলাকায়।পুলিশ অভিযুক্তকে প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,তপন থানা এলাকার চার বছরের এক শিশু কন্যা মঙ্গলবার সকালে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলছিল। অভিযোগ সেই সময় অভিযুক্ত প্রৌঢ় নাবালিকাকে ডেকে নিয়ে যায় বাড়ি থেকে বেশ কিছুটা পুকুরপারে জঙ্গলে। সেখানে নিয়ে গিয়ে ধর্ষন করে বলে অভিযোগ পরিবারের লোকজন। বেশ কিছু সময় পর নাবালিকা ঠাকুরমার সঙ্গে পুকুরে স্নান করতে গেলে গোপঙ্গে ব্যাথার কথা বলে। ঠাকুমা ব্যাথার কথা জিঞ্জেস করতে ঘটনার কথা খুলে বলে। এরপরে এলাকায় উত্তেজনা ছড়ায়। সোমবার রাতে নাবালিকার ঠাকুরমা অভিযুক্ত প্রৌঢ়ের বিরুদ্ধে তপন থানায় ধর্ষনের অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে রাতে তপন থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত গ্রেপ্তার করে।

নির্য্যাতিতা শিশুর ঠাকুরমা অভিযোগ করে বলেন,গতকাল সকালে নাতনি বাড়ির পাশে অন্যান্য নাতি,নাতিনীদের সঙ্গে খেলছিল। সেসময় অভিযুক্ত প্রৌঢ় আমার নাতনিকে ফুসলিয়ে বাড়ি থেকে কিছুটা দুরে পুকুর পাড়ে জঙ্গলে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ধর্ষন করে। অন্যান্য নাতি,নাতিনীরা বাড়ি ফিরলেন। চার বছরের নাতনি বাড়ি ফিরে না আসায় ডাকাডাকি করি। কিন্তু উত্তর না পেয়ে খোঁজাখুজি করি। সেসময় বাড়ি থেকে পুকুর পাড়ে তাকে দেখতে পেয়ে স্নান করাতে নিয়ে যায়। স্নান করানোর সময় নাতনি বলে তার গোপঙ্গে ব্যাথার। ব্যাথার কথা জিঞ্জেস করতে প্রৌঢ়ের কুকীর্তির কথা খুলে বলে। তিনি বলেন সোমবার প্রৌঢ়ের ছেলে বিয়ে ছিল। তার আগে এমন কুকীর্তি ঘটিয়েছে। অভিযুক্তের আমরা কঠোর শাস্তি চাই। এদিন ধৃতকে বালুরঘাট জেলা তোলা হয়। ঘটনার পর থেকেই নিন্দার ঝড় উঠেছে তপন জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *