জাতীয় সড়কে উড়াল পুলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক্টর

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ বিদেশ রাজ্য

জাতীয় সড়কে উড়াল পুলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক্টর। ঘটনায় ট্রাক্টর চালকের মৃত্যু সহ এক যুবক গুরুতর জখম হওয়ায় শনিবার চোপড়া থানার সোনাপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত ট্রাক্টর চালক চোপড়া থানার সোনাপুর এলাকার বাসিন্দা ২৮ বছর বয়সী সঞ্জীব দাস। জানা গিয়েছে, এদিন সকাল নাগাদ তিন মাইল এলাকায় চা বাগিচার জল সেচ করার পাইপ ও গোবর বোঝাই ট্রাক্টর পান্ডুয়া এলাকা থেকে যাবার সময় পথে সোনাপুর উড়ালপুলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ৩১ নম্বর জাতীয় সড়কে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক্টর চালকের। ঘটনায় জখম আরও এক যুবক। স্হানীয়রা জখম ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *