শনিবার তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের করদহ গ্রামে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি জেলাজুড়ে ছেলেধরা গুজব ছড়িয়ে পড়েছে, যার জেরে গণ পিটুনির শিকার হতে হচ্ছে ভবঘুরে মানসিক ভারসাম্যহীন মানুষদের। এই গুজব বন্ধ করতে ইতিমধ্যে প্রশাসনের তরফে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। সেইমতো এদিন তপন থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে করদহতে এই সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন তপন থানার মেজোবাবু সুকুমার শীল, বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন আবিদ মণ্ডল, সুভাষ সরকার, রেনুকা বর্মন, নন্দন সিং সহ অন্যান্যরা।

