বিঘার পর বিঘা জমিতে জবা ফুলের চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন উত্তর দিনাজপুর জেলার সফল ফুল চাষী রাকেশ হালদার

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

পুজোর ফুল হিসেবে চাহিদার বিচারে জবার স্থান অনেক উপরে। বিভিন্ন পুজোতে এই ফুলের কুড়ি ও মালার বিশেষ চাহিদা থাকে। এই চাহিদাকে সামনে রেখে এখন অনেক চাষী জবা ফুল চাষে মননিবেশ করেছেন। কালীপুজোর প্রধান উপকরণ যে জবা ফুল সে কথা অজানা নয় কারো। স্বাভাবিকভাবেই শ্যামাপূজো এলেই বাড়তে থাকে জবা ফুলের চাহিদা। কারণ জবা ছাড়া কালি বন্দনা অসম্পূর্ণ। মালা থেকে শুরু করে পূজোর কাজ সর্বত্র লাগে জবা। প্রতিবারই দেখা যায় কালীপুজোর আগে বিশেষ করে এই জবা ফুলের চাহিদা দ্বিগুণভাবে বেড়ে যায়। তাই অনেকে জবা ফুলের পরিবর্তে এখন প্লাস্টিকের জবা ফুল বেশি ব্যবহার করছে। তবে জবা ফুলের সংকট মেটাতে এবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের পোয়াল তোর গ্রামের এক কৃষক রাকেশ হালদার তার দু বিঘা জমিতে হাজার হাজার জবা ফুলের গাছ লাগিয়ে সেই গাছ থেকে ফুল সংগ্রহ করে এখন বছরে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে। জবা ফুল চাষী রাকেশ হালদার জানান আজ থেকে কয়েক বছর আগে থেকে তিনি এই জবা ফুল চাষ শুরু করেছিলেন পরীক্ষামূলকভাবে। সেই ফুল চাষ তার সফল হওয়ায় তিনি এখন কালিয়াগঞ্জ রায়গঞ্জ শিলিগুড়ি মালদা প্রতিবেশী রাজ্য বিহারেও তার এই জবাফুল পাঠাচ্ছেন। শুধু তাই নয় কালীপুজোর দিন এত অঞ্চলে যত কালীপুজো হয় বেশিরভাগ জায়গাতেই তিনি জবা ফুল দেন। যা দিয়ে মা কালীর পুজোর অর্চনা হয়। রাকেশ হালদার বলেন আজ তিনি এই জবা ফুল বিক্রি করে বছরে কয়েক লক্ষ টাকা উপার্জন করছেন। ফলে তার সংসারও ভালো ভাবেই চলছে।। তিনি আরো বলেন তার বাগানে শুধু লাল জবাই নয় সবথেকে আট ধরনের জবা ফুল এর গাছ রয়েছে।
যেখানে জবা ফুলের সংকট রয়েছে বিভিন্ন জায়গায় এতক্ষণ জলের সেই ভাবে চাষ না হওয়ার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে রাকেশ হালদার তার জমিতে হাজার হাজার জবা ফুলের গাছ লাগিয়ে জবা ফুল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। রাকেশ হালদার বলেন তিনি শুধু ফুলই দেন না জবা ফুলের মালা তার কাছে অর্ডারও আসে বানানোর জন্য। আর সেই অর্ডার মাফিক ঠিক সময়ে তিনি সেই জবা ফুলের মালা ও দিয়ে দেন।। তিনি আরো বলেন বাজারের জবা ফুলের চাহিদা প্রচুর থাকায় তিনি দামও পাচ্ছেন বেশ ভালই।
উল্লেখ্য কালী পূজোয় অন্যান্য ফুলের চেয়ে অনেক বেশি থাকে জবা ফুলের চাহিদা। পুজোর কয়েকদিন আগে থেকেই ফুলের দাম চড়তে শুরু করে। আর পূজোর দিন জবা ফুলের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *