গোপন সূত্র খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ গঙ্গারামপুর থানার পুরসভার ১৪নম্বর ওয়ার্ডের বাঁধমোড় এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে ৯ জুয়াড়ি সহ বহু টাকার বোর্ডমানি উদ্ধার হয়,পূজোর মুখে অভিযুক্তদের কেন গঙ্গারামপুর থানার পুলিশ জামিন যোগ্য ধারা দিয়ে আদালতে পাঠালো তা নিয়েই প্রশ্ন তুলেছেন শহরবাসী গঙ্গারামপুর ২৭ অক্টোবর দক্ষিণ দিনাজপুর।গোপন সূত্রের খবরের ভিত্তিতে একটি বাড়িতে হানা দিয়ে বোর্ডমানি সহ প্রচুর টাকা উদ্ধার করল পুলিশ।সেই যার মাধ্যমে গোপনে জুয়া খেলা চলছিল সেই বাড়ির মালিকের বড় ছেলে সহ ৯জন দাগী জুয়ারুকে গ্রেফতার করেছে বলে পুলিশ জানায়।শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ১৪নম্বর ওয়ার্ডের বাঁধমোড় এলাকার প্রয়াত গৌড সরকারের ছেলেদের বাড়িতে।নিজেদের নির্দিষ্ট ধারা দিয়ে রবিবার গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ।কালীপুজোর আগে এমন জুয়ার আসর শহর এলাকায় বসলেও অভিযুক্তদের কেন পুলিশ জামিনযোগ্য ধরা দিয়ে আদালতে পাঠালো তা নিয়ে প্রশ্ন তুলেছেন শহরবাসী সহ আরো অনেকেই। গঙ্গারামপুর থানার পুলিশ সূত্রে খবর,শনিবার গভীর রাতে তাদের কাছে খবর পৌঁছায় যে,গঙ্গারামপুর পৌরসভার ১৪নম্বর ওয়ার্ডের বাঁধমোড় এলাকার গৌড় সরকারের এক ছেলেদের মাধ্যমে বসানো জুয়ার আসরে।সেই খবর পাওয়া মাত্রই পুরো বিষয়টি গঙ্গারামপুর থানার টাউন বাবু সমীর কর্মকার আইসি শান্তনু মিত্রকে জানায়। আইসির নির্দেশ পেতেই থানার টাউন অফিসার সমীর কর্মকার গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে জুয়ার বোর্ড থেকে বহু টাকা বোর্ডমানি সহ ৯জনকে পূর্ব হালদারপাড়া বাঁধমোড় এলাকার সক্রিয় জোয়ারুদের গ্রেফতার করে।গ্রেফতার করা হয় জুয়ার আসর বসানো গৌড় সরকারের এক ছেলেকেও।গঙ্গারামপুর থানার পুলিশ অভিযুক্তদের জামিন যোগ্য ধারা দিয়ে রবিবার গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠায়। গঙ্গারামপুর শহরবাসীর প্রশ্ন, জুয়ার আসর বসিয়ে বছরের পর বছর ধরে এমন ঘটনা শহরে ঘটে চললেও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের পরে কেন তাদের গ্রেফতার করার পর তাদের জামিনযোগ্য ধারা দিয়ে আদালতে পাঠালো।তাহলে কি ডাল মে কুচ কালা হে সেই প্রশ্নই তুলেছেন গঙ্গারামপুর শহরবাসী। যদিও জেলা পুলিশ প্রশাসন সূত্রের খবর,নিয়ম মেনে পুলিশ কাজ করেছে।এমন অভিযান আগামী দিনেও চলতে থাকবে।

