ভিন রাজ্যে কাজে গিয়ে আবারও শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটলো মালদায়

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

ভিন রাজ্যে কাজে গিয়ে আবারও শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটলো মালদায়।রতুয়া 2 ব্লকের পুখুরিয়া গ্রাম পঞ্চায়েতের নসিপুর এলাকার এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পরিবারবর্গ। শুক্রবার দেহ গ্রামে ফিরতেই কান্না ভেঙে পড়ে পরিবারবর্গ। মৃত শ্রমিকের নাম সুকুমার সরকার। প্রায় ৭০-৭৫ দিন আগে মহারাষ্ট্রে শ্রমিকের কাজে গিয়েছিলেন। সেখানে সেখানে তিনি গত সোমবার প্রচন্ড মদ্যপ অবস্থায় অজ্ঞান হয়ে যান। পরে তার সহকর্মীরা ঘরে তাকে নিয়ে গিয়ে ঘুমিয়ে দেন। ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে পড়ে গিয়ে আঘাত পায়। পরে গত বুধবার তার মৃত্যু হয়। আজ দেহ গ্রামে ফিরে আসে। অতিরিক্ত মধ্যপানের কারণে পড়ে গিয়ে শারীরিক অসুস্থতার তারপর এই মৃত্যু বলে মনে করছেন আত্মীয় পরিজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *