মালদহ জেলার বামনগোলা থানার মদনাবতী অঞ্চলের বিজেপি কর্মী বুরান মুর্মুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা

মালদহ :———-— মালদহ জেলার বামনগোলা থানার মদনাবতী অঞ্চলের বিজেপি কর্মী বুরান মুর্মুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা। গ্রামবাসীদের অভিযোগ ছেলে এবং ছেলের বৌ মিলিতভাবে এই খুন করে ঝুলিয়ে দিয়েছে। ঘরের বাইরে থেকে দরজাতে তালা মারা ছিল । ছেলে বিপ্লব মুর্মু পলাতক। বিপ্লবের স্ত্রী শর্মিলা মুর্মু এবার পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী ছিল কিন্তু বিজেপির কাছে হেরে […]

Continue Reading

মহিষকে স্নান করাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির

মহিষকে স্নান করাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে পুরাতন মালদা থানার পোপড়া বলদাহুরা এলাকায়। মৃত ব্যক্তির নাম অশোক যাদব বয়স ৪৫ । পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় অন্যান্য দিনের মতো এদিন বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নদীতে স্নান করাতে যাই মহিষকে। সে সময় জলে তলিয়ে যায় […]

Continue Reading

সদ্য হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পা ভোট ও গণনা কেন্দ্রে ভোট লুটের অভিযোগ তুলে আন্দোলনে গঙ্গারামপুরের সিপিআইএমের এরিয়া কমিটি , শহরের মিছিল ও পার্টি অফিসের সামনে পথসভার আয়োজন করা জল।

 গঙ্গারামপুর 16 জুলাই দক্ষিণ দিনাজপুর :—––পঞ্চায়েত ভোটে ছাপ্পা ভোট ও গণনায় দিন ভোট লুটের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও পথসভা করল সিপিআইএম এরিয়া কমিটির নেতৃত্বরা। শনিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এরিয়া কমিটির তরফে শহরে মিছিল বের করে ধিক্কার জানানোর পাশাপাশি হাইরোডে সিপিএম পার্টি অফিসের সামনে পথসভার আয়োজন করা হয়।সেখানে সিপিএমের জেলা সম্পাদক সহ আরো […]

Continue Reading

চন্দ্রযান -3 ক্যামেরার ডিজাইন করেছেন অনুজ নন্দী। তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে আশ্রম পাড়া এলাকায়

ইসলামপুর :——-– চন্দ্রযান -3 ক্যামেরার ডিজাইন করেছেন অনুজ নন্দী। তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে আশ্রম পাড়া এলাকায়। চন্দ্রযান তার লক্ষ্যে যাত্রা শুরু করতেই এ খবর ছড়িয়ে পড়ে ইসলামপুরে। খুশির হাওয়া পরিবারের লোকজনদের পাশাপাশি গোটা শহর জুড়ে। অনুজের সাফল্যে খুশি নন্দী পরিবার।

Continue Reading

ছোট্ট একটি টিনের ছাউনী দেওয়া ঝুপড়ি ঘর আর সেই ঘরে বসেই সন্তানদের জন্য রান্না করছেন ঝর্না দেবী।

ছোট্ট একটি টিনের ছাউনী দেওয়া ঝুপড়ি ঘর আর সেই ঘরে বসেই সন্তানদের জন্য রান্না করছেন ঝর্না দেবী। কী রান্না করছেন? বলতেই পাশ থেকে উত্তর এলো সয়াবিনের তরকারি, আর ভাত। ছেলে মেয়ে ও স্বামীর জন্য নিজের হাতে রান্না করছেন সমস্ত খাবার। রান্না করার পাশাপাশি গল্প করছেন কলকাতা শহরে কিভাবে দিন কাটছিল তার। কথা হচ্ছিল বছর চল্লিশের […]

Continue Reading

পাত্র পছন্দ করেও শুধুমাত্র অর্থের অভাবে মেয়ের বিয়ে দিতে সমস্যায় পড়েছিলেন ইংরেজবাজারের বাসিন্দা পেশায় ভ্যানচালক রাজেন বসাক।

মালদা, ১৬ জুলাই :—–— পাত্র পছন্দ করেও শুধুমাত্র অর্থের অভাবে মেয়ের বিয়ে দিতে সমস্যায় পড়েছিলেন ইংরেজবাজারের বাসিন্দা পেশায় ভ্যানচালক রাজেন বসাক। আর বিষয়টি জানতে পেরেই ধুমধাম আয়োজনের মাধ্যমেই রাতারাতি ওই ভ্যানচালকের মেয়ের বিয়ের পর্ব সারলেন মালদার একটি সামাজিক গঠন মূলক সংস্থা । ব্যান্ডপার্টি বাজিয়ে ১৫০ জন বরযাত্রীর আপ্যায়ন থেকে শুরু করে প্রায় ৩০০ জন পাড়া-প্রতিবেশীদের […]

Continue Reading

বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু মোটরবাইক চালকের

মালদহ :——–— বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু মোটরবাইক চালকের। বাসে আগুন উত্তেজিত জনতার। ঘটনায় উত্তপ্ত মালদহের ইংরেজবাজারের মধুঘাট এলাকা। মালদহে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। বেসরকারি বাসটি কালিয়াচক থেকে মালদহের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে মোটরবাইকে পেছন থেকে ধাক্কা। ঘটনাস্থলে মৃত্যু মোটরবাইক চালকের। এরপর বাস নিয়ে পালানোর সময় রাস্তার পাশে দাঁড় করানো আরও একটি মোটর বাইকে […]

Continue Reading

খরবার গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে উদ্ধার বোমা

চাঁচল :——–– খরবার গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে উদ্ধার বোমা। নির্বাচনের দিনের ভয়ংকর তাণ্ডবের স্মৃতি এখনো দগদগে বিদ্যালয়ের ভেতরে। ভাঙা রয়েছে বিদ্যালয়ের পাখা। শৌচালয়ে মজুদ রয়েছে বাঁশের লাঠি।ভাঙন ধরেছে দেওয়ালে। মাঠের কোণে পড়ে রয়েছে দুইটি বোমা। আরো বোমা থাকতে পারে এমনটাই অনুমান করা হচ্ছে। আপাতত ছুটি দিয়ে দেওয়া হচ্ছে বিদ্যালয়। ঘটনাস্থলে এসেছে খরবা ফারির পুলিশ। খোঁজ দেওয়া […]

Continue Reading

পারিবারিক বিবাদে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়

গঙ্গারামপুর,১৪ জুলাই :———–পারিবারিক বিবাদে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়। পুলিশ জানিয়েছে মৃতের নাম সুবোধ রঞ্জন বিশ্বাস (৬৫)। তাঁর বাড়ি তপনের সালাস পাওয়ার হাউস পাড়ায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে তপন থানার পাওয়ার হাউস এলাকার বাসিন্দা সুবোধ রঞ্জন বিশ্বাস। পেশায় তিনি ব্যবসায়ী। কয়েক দিন ধরে পারিবারিক বিবাদ চলছিল। গতকাল সন্ধ্যায় নিজের ঘরে বিষ […]

Continue Reading

ভাগাড়েও মিলছে পঞ্চায়েত ভোটের বৈধ ব্যালট! উত্তেজনা কুমারগঞ্জের ধাদলপাড়ায়। গণতন্ত্র কে হত্যা করার অভিযোগ বিজেপির।

, বালুরঘাট, ১৪ জুলাই ——- ভাগাড়েও মিলছে বৈধ ব্যালট! শুক্রবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকে। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌছে প্রায় ৪২ টি ব্যালট পেপার উদ্ধার করেছে কুমারগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার নদীর পাড় থেকে ব্যালট পেপার উদ্ধার হওয়ার পর শুক্রবার ফের ভাগাড় থেকে এই ব্যালট পেপার উদ্ধারের ঘটনাকে […]

Continue Reading