সেতুর দাবিতে ভোট বয়কট হরিশ্চন্দ্রপুরে

হরিশ্চন্দ্রপুর, ১৭ জুন:—— মাস ফুরালেই পঞ্চায়েত নির্বাচন। নমিনেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে আর এই পরিস্থিতিতে সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দৌলত নগর গ্রাম পঞ্চায়েতের মেহেরপুর এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মেহেরপুর এলাকায় একটি বারোমাসিয়া নদী আছে। সেই এলাকা থেকে দৌলতনগর সদর হয়ে হরিশ্চন্দ্রপুর যেতে গেলে সেই নদীর উপর দিয়েই […]

Continue Reading

নমিনেশন পর্ব শেষ হতেই ভোট প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা

মালদাঃ- —নমিনেশন পর্ব শেষ হতেই ভোট প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা। শনিবার পীরের মাজারে চাদর‌ চড়িয়ে জিয়ারত ও প্রার্থনার মধ্য দিয়ে ভোট প্রচার ও জনসংযোগ যাত্রা শুরু করলেন হরিশ্চন্দ্রপুর‌ ৯ নং জেলা পরিষদের কংগ্রেসের মনোনীত প্রার্থী জিয়াউল হক।জানা যায়,এদিন জিয়াউল হক বরুই গ্রাম পঞ্চায়েতের বিদ্যানন্দপুর পীরের মাজারে‌ গিয়ে জিয়ারত ও প্রার্থনা করেন।এরপর বুথে […]

Continue Reading

স্বাস্থ্যকেন্দ্র থেকে টিবি রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ। বালুরঘাটের কুন্ডু কলোনী সুস্বাস্থ্য কেন্দ্রের ঘটনায় আলোড়ন। দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের

বালুরঘাট, ১৬ জুন :———-— স্বাস্থ্য কেন্দ্র থেকে এক টিবি রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেবার অভিযোগকে ঘিরে তুমুল চাঞ্চল্য। প্রায় দুমাসের মেয়াদ উত্তীর্ণ ওই ওষুধ বালুরঘাট পুরসভার কুন্ডু কলোনী সুস্বাস্থ্য কেন্দ্র থেকেই দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুক্রবার এই ঘটনা সামনে আসতেই রীতিমতো হইচই পরিস্থিতি তৈরি হয় বালুরঘাটের নামাবঙ্গী এলাকায়। যদিও এই ঘটনা ভুলবশত কারণেই হয়েছে বলে […]

Continue Reading

আম চুরি করার প্রতিবাদ। আক্রান্ত একই পরিবারের তিনজন। দুইজন ভর্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

মালদা :——–— জানা গেছে আক্রান্তরা হল রাজু মন্ডল, তার স্ত্রী বজন্তি মন্ডল এবং বিশাখা মন্ডল। বর্তমানে বিশাখা মন্ডলের চিকিৎসা চলছে গাজোল গ্রামীণ হাসপাতালে। বাকি দুজন চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা যায় বৃহস্পতিবার রাত্রে রাজু মন্ডলের বাগানে আম চুরি করতে আসে নিমাই মন্ডল। এই ঘটনার প্রতিবাদ করেছিল রাজু মন্ডল। প্রতিবাদ করায় রাজু মন্ডলকে মারধর করা […]

Continue Reading

সোনার থেকেও বেশি দামি। বিশ্বের সবথেকে দামি আম মিয়াজাকি এবার মালদায়। তাও আবার বাড়ির ছাদের টবে চাষ। জাপানি মিয়াজাকি আমের আন্তর্জাতিক বাজার মূল্য প্রতি কেজি প্রায় দুই লক্ষ ৭০ হাজার টাকা

মালদা :————– সোনার থেকেও বেশি দামি। বিশ্বের সবথেকে দামি আম মিয়াজাকি এবার মালদায়। তাও আবার বাড়ির ছাদের টবে চাষ। জাপানি মিয়াজাকি আমের আন্তর্জাতিক বাজার মূল্য প্রতি কেজি প্রায় দুই লক্ষ ৭০ হাজার টাকা। মালদা শহরের ইংলিশ বাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চ পল্লী এলাকার বাসিন্দা ব্যবসায়ী প্রবীর রঞ্জন দাসের বাড়িতে খোঁজ মিলল জাপানি আম মিয়াজাকির। […]

Continue Reading

তীব্র গরমকে উপেক্ষা করে ভিড় রামকেলি মেলায়।

শুরু হলো মালদা জেলার ঐতিহাসিক রামকেলি মেলা। ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত চলবে এই মেলা। এরপরও চলে ভাঙ্গা মেলা। রাজ্যের বিভিন্ন জায়গা ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকেও বহু পুণ্যার্থী ভিড় জমান মেলায়। এই মেলা প্রায় ৫১০ বছরের পুরোনো। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে এই মেলা কে কেন্দ্র করে। ইতি মধ্যে […]

Continue Reading

বংশীয়ারীতে খাদ্য বিষক্রিয়াতে অসুস্থ হওয়ে মৃত্যু হও আক্রান্তদের পরিবারের পাশে দাঁড়ালো 21 নম্বর জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী সরফরাজ আলী, পরিবারের লোকজনদের দিলেন শান্তনা, পাশে থাকার আশ্বাসও

গঙ্গারামপুর ১৬ জুন দক্ষিণ দিনাজপুর :————-খাবারে বিষক্রিয়া হয়ে মৃত্যু উচ্চমাধ্যমিক ছাত্র, অসুস্থ একই পরিবারের আরো ৪জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত কেশরঘাটা এলাকায়। মৃত পরিবারকে সমবেদনা দিতে পৌঁছালেন ওই এলাকার কংগ্রেস পার্থী সরফরাজ আলী। পরিবার সূত্রে জানা গিয়েছে কেশরঘাটা এলাকার বাসিন্দা পোপেন চন্দ্র রায়ের পরিবারের ৫ জন সদস্য গত মঙ্গলবার রসিদপুর গ্রামীণ […]

Continue Reading

বিবাহের দু মাসের মাথায় গৃহবধূকে শ্বাসরোধ করে গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ প্রতিবেশী এক মহিলা ও তার পরিবারের বিরুদ্ধে

মালদা:—————-  ঘটনাটির কেন্দ্র করে শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার নুরপুর অঞ্চলের ব্রাহ্মণগ্রাম এলাকায়। ঘটনার পুলিশ গৃহবধূর দেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।ঘটনার পর থেকে অভিযুক্ত মহিলা ও তার পরিবারের লোকজন পলাতক। মৃত গৃহবধূর নাম চুমকি ঘোষ সরকার(২০)। স্বামীর সুমিত সরকার ভিন রাজ্যে শ্রমিকের কাজে কর্মরত। শশুর শাশুড়ির সাথে থাকতেন এই গৃহবধূ। মৃত গৃহবধূর পরিবারের […]

Continue Reading

শাসক দল বিগত ১০ বছরে পঞ্চায়েতে কোন উন্নয়ন করেননি এই অভিযোগ তুলে ভোট বয়কটের পর বৃহস্পতিবার গ্রামবাসীর তরফ থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করলেন বিক্ষুব্ধ তৃণমূলীরা

মালদাঃ——-—-।উল্লেখ্য, বুধবার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ অঞ্চলের রনিয়া বাড়ি গ্রামে রাস্তা এবং পানীয় জলের দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন বিক্ষুব্ধ গ্রামবাসী এবং স্থানীয় শাসকদলের একাংশ কর্মী সমর্থকেরা।তাদের অভিযোগ ছিল বিগত ১০ বছরে শাসক দল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত গ্রামের উন্নয়নের স্বার্থে কিছুই করেননি।খালি প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে গেছেন নেতা কর্মীরা।সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই […]

Continue Reading

বংশীহারী ২১ নম্বর জেলা পরিষদ আসনে তৃণমূল প্রার্থী সুভাষ ভাওয়েল অপছন্দ অনেক তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে, তৃণমূল সমর্থকেরা দলবদল করে কংগ্রেস ও সিপিএমে যোগদান করছে ,ব্যাকফুটে শাসক দলের প্রার্থী -জোর শোরগোল এলাকায়

গঙ্গারামপুর ১৬ জুন দক্ষিণ দিনাজপুর :——-– তৃণমূলের ২১নম্বর লোকসভার আসনে জেলা পরিষদ এলাকার তৃণমূল কংগ্রেস প্রার্থী অপছন্দ বেশিরভাগ দলীয় কর্মীদের।তাই একে একে তৃণমূল ছেড়ে কখনো কংগ্রেসে আবার কখনো সিপিএমে যোগদান করছে তৃণমূল দলের কর্মী সমর্থক বলে কংগ্রেস ও সিপিএমের দাবি। দলের পুরনো তৃণমূল সদস্য সরফরাজ আলীকে দল প্রাথী না করায় তিনি কংগ্রেসের প্রার্থী হয়ে লডাই […]

Continue Reading