মুখ্যমন্ত্রীর জেলা সফরের মাঝেই তৃণমূল কংগ্রেস দলের পতাকা ছেঁড়ার অভিযোগ। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়াল এলাকায়

মুখ্যমন্ত্রীর জেলা সফরের মাঝেই তৃণমূল কংগ্রেস দলের পতাকা ছেঁড়ার অভিযোগ। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়াল এলাকায়। আজ সকালে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত মিরুয়াল এলাকায়। সেখানে আজ সকালে বেশ কিছু দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়। এখানে অভিযোগ উঠেছে দুস্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ এই দুস্কৃতীরা বিজেপি আশ্রিত। প্রসঙ্গতঃ গতকালই রায়গঞ্জে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আর এরই […]

Continue Reading

 গঙ্গারামপুর ৬ এপ্রিল:———————–—— এনআইএ ও সিবিআই বিজেপির ভাইভাই ,ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স, এরা জোর করে টাকা তুলছে আর বিজেপিকে দিয়ে দিচ্ছে ভোটের সময়। তপনের বাঘইট মাঠ থেকে বালুরঘাট লোকসভা আসনের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সর্মথনে জনসভা করতে এসে এমনই কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন তৃণমুল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, ওরা কানে […]

Continue Reading

পাঁচ বছরে চার গুণ সম্পত্তি বৃদ্ধি সুকান্তর! সাংবাদিক বৈঠক করে অভিযোগ তৃণমূল মুখপাত্রের। পাল্টা চ্যালেঞ্জ সুকান্তর

  বালুরঘাট, ৬ এপ্রিল —–— পাঁচ বছরে চারগুন সম্পত্তি বৃদ্ধি সুকান্তর! সাংবাদিক বৈঠক করে অভিযোগ তৃণমূল মুখপাত্রের। প্রায় তিনগুন সম্পত্তি বেড়েছে তার স্ত্রীরও। শুক্রবার একটি সাংবাদিক বৈঠক ডেকে বালুরঘাটের বিদায়ী সাংসদের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ এনেছে তৃণমূল। তাদের দাবি, আয় বহির্ভূত টাকা দিয়েই সুকান্ত বাবুর এই সম্পত্তি বৃদ্ধি হয়েছে। যার পরেও নিশ্চুপ ইডি-সিবি আই। অথচ […]

Continue Reading

মধুকৃষ্ণ ত্রৈদশী তিথিতে শিব্বাড়ী পুনর্ভবা নদীতে বারুনী পূর্ণস্নান মেলা আয়োজিত হচ্ছে, মেলা চলবে ৪দিন ধরে

গঙ্গারামপুর ৬ এপ্রিল দক্ষিণ দিনাজপুরঃ———————আদালতের নির্দেশে বহু দিনের পুরনো মেলা করার আদেশ এল বারুনি মেলা কমিটির হাতে।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ১৫নম্বর ওয়ার্ডের শিববাড়ী বারুনী পূর্ণস্নান মেলা কমিটি মধুকৃষ্ণ ত্রৈদশী তিথিতে এলাকার সকলকে নিয়ে সেই মেলা করছে বলে কমিটির কর্মকর্তরা জানিয়েছেন। ৪দিন ধরে চলবে মেলাও জানালেন কমিটির সদস্যরা। দেরিতে হলেও ফের গঙ্গারামপুর শহরের ১৫নম্বর ওয়ার্ডের […]

Continue Reading

জমি নিয়ে বিবাদ।আদালতের দ্বারস্থ অসহায় দম্পতি।

মালদাঃ————––জমি নিয়ে বিবাদ।আদালতের দ্বারস্থ অসহায় দম্পতি।মামলা তুলতে বাড়িতে ঢুকে হুমকি সিভিকের।অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর থানার এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে।এমনকি কোর্ট থেকে জমি সংক্রান্ত মামলা না তুললে ভবিষ্যতে ওই দম্পতি ও তার পরিবারকে দেখে নেওয়া হবে বলেও হুমকি দিয়েছে ওই সিভিক ভলেন্টিয়ার এমনটাই অভিযোগ।বর্তমানে ওই দম্পতি নিরাপত্তা হীনতায় ভুগছে।ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর […]

Continue Reading

মাথাভাঙ্গা মুখ্যমন্ত্রীর সভা ফ্লপ, দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাথাভাঙায লোক হয়নি। তাই, মুখ্যমন্ত্রী গালিগালাজ (শালা) করেছেন প্রধানমন্ত্রীকে, দাবি শুভেন্দুর

মালদা:———————– মাথাভাঙ্গা মুখ্যমন্ত্রীর সভা ফ্লপ, দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাথাভাঙায লোক হয়নি। তাই, মুখ্যমন্ত্রী গালিগালাজ (শালা) করেছেন প্রধানমন্ত্রীকে, দাবি শুভেন্দুর। তিন বছরে বিরোধী দল কাকে বলে, বিরোধী দলনেতা কাকে বলে তা বুঝিয়ে দিয়েছি। মানুষের কাছে চুরির পর্দা ফাঁস করেছি। রাজ্য ও তৃণমূলের মুখোশ খুলে দিয়েছি। রাজ্যে বিজেপির সরকার করুন। ডাবল ইঞ্জিন সরকার কাকে […]

Continue Reading

গ্রামের মহিলাকে প্রধানমন্ত্রী ফোন করে খোঁজ নিলেন তৃণমূল কোনো অত্যাচার করছে নাতো? হিংসা ছড়াচ্ছে নাতো?পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী

মালদা:- ———–—–গ্রামের মহিলাকে প্রধানমন্ত্রী ফোন করে খোঁজ নিলেন তৃণমূল কোনো অত্যাচার করছে নাতো? হিংসা ছড়াচ্ছে নাতো?পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ফোন পেয়ে আপ্লুত সেই মহিলা। নাম লতিকা হালদার। মালদার হবিবপুরের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য তিনি। তিনি জানালেন প্রধানমন্ত্রী তাঁকে ফোন করে জানতে চেয়েছেন কাজ কেমন চলছে। তৃণমূল হিংসা ছড়াচ্ছে কিনা। লতিকা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন […]

Continue Reading

গঙ্গারামপুরে ব্লকের সুকদেবপুরে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে তীব্র ভাষায় বিজেপিকে আক্রমন করলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র

ইডি,সিবিআই হুঁশিয়ারি ছাড়া বিজেপির হাতে আর কিছু নেই। কিন্তু আমরা উন্নয়নে বিশ্বাসী।আমাদের হাতে পুলিশ,সিআইডি,আইবি আছে। এসব সমাধান নয়। গঙ্গারামপুরে ব্লকের সুকদেবপুরে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে তীব্র ভাষায় বিজেপিকে আক্রমন করলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। চৈত্রের তাপদহে প্রায় ঘর বন্দি হবার দশা। দুপুরের পর থেকে রাস্তাঘাট প্রায় ফাঁকা হচ্ছে। তবুও ভোট প্রচারে খামতি রাখছেন না […]

Continue Reading

হাসপাতালের আউটডোরে নেই ডক্টর, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রয়েছে ডক্টর দেখাতে আশা রোগীরা। রশিদপুর গ্রামীণ হাসপাতালের ঘটনা

  দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরে রয়েছে একটি মাত্র রশিদপুর গ্রামীণ হাসপাতাল। বংশীহারী ব্লক এলাকার সহ বুনিয়াদপুর শহরের মানুষজন যেকোনো সমস্যা হলেই ছুটে আসে এই হাসপাতলের। বড় কোন সমস্যা হলে সেই হাসপাতাল থেকেই রেফার করা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। দিনের বেলা ছোটখাটো সমস্যায় আউটডোরে ডক্টর দেখিয়ে ঔষধ নিতে হয়। আনুমানিক ১০ টা থেকে দুপুর […]

Continue Reading

-মানিকচকে বিজেপি পরিচালিত মথুরাপুর গ্রামপঞ্চায়েতে পঞ্চায়েত প্রধান ও পূর্ত সঞ্চালকের কাজিয়া তুঙ্গে। শেষমেষ কাজিয়া গড়ালো মানিকচক থানায়। পূর্ত সঞ্চালক সৌমেন মন্ডলের বিরুদ্ধে বুধবার মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত প্রধান মৌসুমী মন্ডলের

মালদা—-–মানিকচকে বিজেপি পরিচালিত মথুরাপুর গ্রামপঞ্চায়েতে পঞ্চায়েত প্রধান ও পূর্ত সঞ্চালকের কাজিয়া তুঙ্গে। শেষমেষ কাজিয়া গড়ালো মানিকচক থানায়। পূর্ত সঞ্চালক সৌমেন মন্ডলের বিরুদ্ধে বুধবার মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত প্রধান মৌসুমী মন্ডলের। ভুয়ো বিলে অবৈধভাবে স্বাক্ষর করাতে পঞ্চায়েত প্রধানকে চাপ দেওয়ার অভিযোগ। স্বাক্ষর করতে অস্বীকার করায় প্রধান ও তার স্বামীকে প্রাণে মারার হুমকির অভিযোগ।তবে […]

Continue Reading