সরকারি বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় গুরুতর জখম হলেন টোটো চালক সহ বেশ কয়েকজন বাসযাত্রী ও দুই যাত্রী।

গঙ্গারামপুর,১৪ জানুয়ারি :———————-  রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর শহরের মিশন মোড় ৫১২ নম্বর জাতীয় সড়কে। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। ঘটনার পর স্থানীয় মানুষজন মিশন মোড়ে ট্রাফিক ব্যবস্থার দাবি তুলে সরব হয়েছেন। জানা গিয়েছে রবিবার দুপুরে যাত্রী বোঝাই একটি সরকারি বাস গঙ্গারামপুর থেকে বালুরঘাটে যাচ্ছিল। সে সময় গঙ্গারামপুর শহরের মিশন মোড় এলাকায় সরকারি বাসের সঙ্গে যাত্রী […]

Continue Reading

চলতি মাসেই চালু হচ্ছে পিট লাইন। বালুরঘাটে ট্রেনের ট্রায়াল রান করে বললেন ডি আর এম।

 বালুরঘাট, ১৩ জানুয়ারী —–— জানুয়ারীতেই চালু হচ্ছে পিট লাইন, ট্রেনের ট্রায়াল রান করে বললেন উত্তর পুর্ব রেলের ডি আর এম সুরেন্দ্র কুমার। শনিবার দুপুরে বালুরঘাট রেলস্টেশন পরিদর্শন ও পিট লাইনের ট্রায়াল রান করে এমনটাই জানিয়েছেন ডিআরএম। যে অনুষ্ঠানে ডি আর এম সুরেন্দ্র কুমার ছাড়াও উপস্থিত ছিলেন রেলের প্রায় সমস্ত পদস্থ কর্মকর্তারাই। এদিন দুপুরে প্রথমেই স্টেশনের […]

Continue Reading

মহানন্দা নদী থেকে যুবকের গলা কাটা মৃতদেহ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যেই অবশেষে মৃতদেহের পরিচয় পাওয়া গেল।

পুরাতন মালদা:——————-—– মহানন্দা নদী থেকে যুবকের গলা কাটা মৃতদেহ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যেই অবশেষে মৃতদেহের পরিচয় পাওয়া গেল। জানা গেছে মৃত যুবকের নাম সেন্টু রায় (৩৬), বাড়ি পুরাতন মালদা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাচ্চামারি মন্ডল পাড়ায়। পেশায় একজন টোটো চালক। ঘটনার জেরে শোকের ছায়া পরিবার বর্গে। দোষীদের কঠোর শাস্তির দাবিতে মালদা থানায় অভিযোগ দায়ের। অভিযোগের […]

Continue Reading

প্রোমোটারদের দাদাগিরি বালুরঘাট শহরে! প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাস্তা দখল করে নির্মাণ কাজ চালাবার অভিযোগ। দুর্ভোগে পথচারীরা।

  বালুরঘাট, ১১ জানুয়ারী ——– প্রোমোটারদের দাদাগিরি! শহরের রাস্তা দখল করে নির্মাণ কাজ চালাবার অভিযোগ বালুরঘাটে। নিশ্চুপ প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলে ক্ষোভ বাসিন্দাদের। খতিয়ে দেখার আশ্বাস বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের। জানা গেছে, বালুরঘাট শহরে বিগত বেশকিছুদিন ধরেই শুরু হয়েছে প্রোমোটারদের লাগামহীন দৌরাত্ম্যে। কখনও বালি, পাথর ও ইট ফেলে রাস্তা আটকে রাখছে। আবার কখনো রাস্তার উপরেই চলছে […]

Continue Reading

স্বামী বিবেকানন্দর জন্মজয়ন্তী নিয়ে দক্ষিণ দিনাজপুরে সুকান্তর বাইক র‍্যালিতে নিষেধাজ্ঞা পুলিশের। হুঁশিয়ারি বিজেপির। বিশৃঙখল পরিস্থিতির আশঙ্কা।

   বালুরঘাট, ১১ জানুয়ারী ——-— একাধিক বিধি নিষেধ আরোপ করে সুকান্তর বাইক র‍্যালিতে নিষেধাজ্ঞা দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের। বুধবার জেলা পুলিশের তরফে পাঠানো একটি চিঠি পেতেই সাংবাদিক বৈঠক করে পুলিশ ও শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ান বিজেপি নেতৃত্বরা। একইসাথে অনুমতি ছাড়াই বাইক র‍্যালি করার হুঁশিয়ারি জেলা বিজেপি সভাপতির। প্রসঙ্গত, স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন পালন নিয়ে […]

Continue Reading

মিড ডে মিল নিয়ে রাধুনীদের বিক্ষোভের খবরের জেরে স্কুল পরিদর্শনে জেলা আধিকারিক,রিপোর্ট পাঠানো হল দপ্তরে,প্রধান শিক্ষকের কাছে জবাব চাইলেন আধিকারিক।

মালদাঃ———————— খবরের জেরে এবার স্কুল পরিদর্শনে জেলা আধিকারিক।মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর হাই স্কুলে মিড ডে মিলে বেনিয়ম এবং দুর্নীতি নিয়ে বিক্ষোভ করেন খোদ রাধুনীরা।প্রধান শিক্ষকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন।সেই খবর সম্প্রচারিত হয় আমাদের সংবাদ মাধ্যমে।তারপরে কার্যত খবরের জেরে নড়েচড়ে বসল প্রশাসন।মিড ডে মিল ওসি অসিত বর্মন আজ মহেন্দ্রপুর হাই স্কুল পরিদর্শনে আসেন।তিনি […]

Continue Reading

চাঁচলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনার রেস কাটতে না কাটতে আবার ডাকাতি

মালদা————–——চাঁচলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনার রেস কাটতে না কাটতে আবার ডাকাতি। এবার মালদার বৈষ্ণবনগর থানার সাহাবানচক গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেদরাবাদ এলাকায় স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি। জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে দুষ্কৃতীরা। এরপর স্কুল শিক্ষক সহ পরিবারের সদস্যদের মুখ,হাত,পা বেধে রেখে আগ্নেয়স্ত্র দেখিয়ে চলে লুটপাট। জানা যায় ওই স্কুল শিক্ষকের নাম মোঃ উজির হোসেন। মোহাম্মদ […]

Continue Reading

-গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে এক দুষ্কৃতিকে অস্ত্রসহ উদ্ধার করেন পুখুরিয়া থানার পুলিশ।

মালদা———–— পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম টারজেন মিয়া। বাড়ি পরানপুর মালদা পট্টি। গতকাল রাতে অভিযান চালিয়ে কালিতলা মোড় থেকে অস্ত্র সহ আটক করেন পুখুরিয়া থানার পুলিশ। ধৃত টারজেন মিয়ার কাছ থেকে পাওয়া যায় একটি বন্দুক এবং দুটি কার্তুজ। পুলিশ সূত্রে জানা যায় এই টারজেন মিয়া চুরি এবং বিভিন্ন কেসের আসামি

Continue Reading

বাল্য বিবাহ মুক্ত জেলা গড়ে তুলতে আলোচনা সভার আয়োজন বালুরঘাটে

এদিন দক্ষিণ দিনাজপুর জেলা DRDC,র উদ্যোগে বালুরঘাট শহরের বালুছায়া সভাগৃহে বাল্যবিবাহ রোধ, গার্হস্থ হিংসা, লিঙ্গ বৈষম্য বিষয়ক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা DRDC, র প্রজেক্ট ডিরেক্টর সুব্রত মোহন্ত, জেলা CWC চেয়ারম্যান মন্দিরা রায় সহ অন্যান্যরা। দক্ষিণ দিনাজপুর জেলাকে বাল্য বিবাহ মুক্ত জেলার গড়ে তুলতে জেলার […]

Continue Reading

কলেজে পানীয় জলের দাবিতে চাঁচল মহকুমা শাসকের কার্যালয়ের মূল ফটকে ধর্নায় চাঁচল কলেজের ছাত্রছাত্রীরা

চাচোল: ———–———কলেজে পানীয় জলের দাবিতে চাঁচল মহকুমা শাসকের কার্যালয়ের মূল ফটকে ধর্নায় চাঁচল কলেজের ছাত্রছাত্রীরা। দীর্ঘ ছয় মাস ধরে কলেজে পরিশ্রুত পানীয় জলের সুব্যবস্থা নেই। ব্যাপক ভোগান্তির সম্মুখীন ছাত্র-ছাত্রীরা। বিগত দুই মাস আগে জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থে কলেজ চত্বরে সাবমারসিবল পাম্প বসানোর কাজ শুরু হয়। কিন্তু অভিযোগ সেই সময় নিম্নমানের কাজ হচ্ছিল। প্রতিবাদ করে কলেজের […]

Continue Reading