বুধবার গভীর রাতে গঙ্গারামপুর থানার অশোগ্রাম গ্রাম পঞ্চায়েতের কাসেম মোড় এলাকায় একটি পুকুর থেকে বহু টাকার মাছ চুরি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।থানায় হল লিখিত অভিযোগ দায়ের, তদন্ত শুরু করেছে পুলিশ।

গঙ্গারামপুর ১৭ই আগস্ট দক্ষিণ দিনাজপুর :———– পুকুরে বহু টাকা মাছ চুরি করার ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে।বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের কাশেম মোড় এলাকায়।পুকুর মালিকের দাবি, প্রায় দশ কুইন্টাল বিভিন্ন ধরনের মাছ চুরি করেছে বালুরঘাটের এক কুখ্যাত চোর, যা চুরি করতে এসে রেখে যাওয়া তার মোবাইল ফোন থেকেই […]

Continue Reading

বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ৬০০বোতল নিষিদ্ধ ফেনসিডিল কাফ সিরাপ বাংলাদেশের পাচার করার আগেই গঙ্গারামপুর থানার কেশবপুর থেকে এক টোটো চালককে গ্রেফতার করা সহ ওই মাল উদ্ধার করে,গঙ্গারামপুর থানা পুলিশের দাবি,অভিযুক্ত কোথা কাফ সিরাপ নিয়ে এসেছে,কোথায় কার কাছে দেবার জন্য তাদেরও নাম বলেছে, সে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

১৭ই আগস্ট গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর :——-—- বাংলাদেশে পাচারের আগেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ৬০০বোতল নিষিদ্ধ ফেনসিডিল কাফ সিরাপ সহ এক টোটো চালককে গ্রেফতার করেছে।বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কেশবপুর এলাকায়।গঙ্গারামপুর থানার রথিনাথপুর এলাকার বাসিন্দা টোটো চালক সেই নিষিদ্ধ ফেনসিডিল কাফ সিরাপ কার কাছ থেকে নিয়েছে ও কোথায় কার কাছে দিতে […]

Continue Reading

সারা দেশের পাশাপাশি তপন ব্লকের রামপাড়া চ্যাঁচড়া অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যদায় ৭৭ তম স্বাধীনতা দিবস পালন করা হল।

সারা দেশের পাশাপাশি তপন ব্লকের রামপাড়া চ্যাঁচড়া অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যদায় ৭৭ তম স্বাধীনতা দিবস পালন করা হল। সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলিপুকুরে। অনুষ্ঠানের শুরুতে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর শোভাযাত্রাটি বলিপুকুর এলাকা পরিক্রমা করে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তেলন করেন জেলা কংগ্রেস সভাপতি অঞ্জন চৌধুরি। […]

Continue Reading

ভাঙ্গন এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা ইলেকট্রিক সাপ্লাই অফিসে ইসলামপুর অঞ্চলের ভাঙ্গন প্রবন এলাকা মিরপাড়া রশিদপুর ভাকুরিয়া, কাউয়াডোলসহ একাধিক এলাকার বাসিন্দারা

ভাঙ্গন এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা ইলেকট্রিক সাপ্লাই অফিসে ইসলামপুর অঞ্চলের ভাঙ্গন প্রবন এলাকা মিরপাড়া রশিদপুর ভাকুরিয়া, কাউয়াডোলসহ একাধিক এলাকার বাসিন্দারা আজ বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন।তাদের দাবি শীঘ্রই ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে হবে। উল্লেখ ৩০ দিন আগে ফুলহর নদীতে […]

Continue Reading

বিভিন্ন গায়কের গান মিমিক্রি করে ‘‌বাংলার গর্ব’‌ পুরস্কারে সম্মানিত হলেন মালদার ছেলে অভিষেক সাহা।

মালদা-‌——-—-বিভিন্ন গায়কের গান মিমিক্রি করে ‘‌বাংলার গর্ব’‌ পুরস্কারে সম্মানিত হলেন মালদার ছেলে অভিষেক সাহা। একটি বেসরকারি নিউজ চ্যানেল থেকে তাঁকে কলকাতায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করা হয়। অভিষেকের বাড়ি মালদা শহরের মহেশমাটিতে। পেশায় তিনি একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করেন। পাশাপাশি তিনি বিভিন্ন অভিনেতা এবং বিশেষ করে গায়কদের অনুকরণ করে থাকেন। ইতিমধ্যে প্রায় ৯০ জন গায়কের […]

Continue Reading

রাজ্য সরকার ঘোষণা করেছেন ১৬ ই আগস্ট আজকের দিনে খেলা হবে দিবস।আর সেই দিনটিকে পালন করতে দেখা গিয়েছে হবিবপুরে টেনপুকুর ফুটবল ময়দানে।

হবিবপুর:———-–রাজ্য সরকার ঘোষণা করেছেন ১৬ ই আগস্ট আজকের দিনে খেলা হবে দিবস।আর সেই দিনটিকে পালন করতে দেখা গিয়েছে হবিবপুরে টেনপুকুর ফুটবল ময়দানে। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রিয়া দপ্তরের উদ্যোগে হবিবপুর ব্লক যুব কল্যাণ ও ক্রিয়া দপ্তরের সহযোগিতায় আজ ১৬ ই আগস্ট এক ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে খেলা হবে দিবস উদযাপন হল হবিবপুর ব্লকের কেন্দপুকুরে। […]

Continue Reading

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খেলা দিবসকে সামনে রেখে রাজ্য ক্রীড়া দপ্তরের উদ্যোগে ও গঙ্গারামপুর পৌরসভার সহযোগিতায় গঙ্গারামপুর পৌরসভার ১০নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়নপুর কলোনি হাইস্কুল মাঠে দুটিমের ফুটবল খেলার আয়োজন করা হয়, বিজয়ী হয় ১৮ নম্বর ওয়ার্ড, রানাস ১৫ নম্বর ওয়ার্ড।খেলা দেখতে ভীড় হয়েছিল ব্যাপক।

 গঙ্গারামপুর ১৬ ই আগস্ট দক্ষিণ দিনাজপুর :————––মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজ্য ক্রীড়া দফতরের উদ্যোগে খেলা দিবসকে সামনে রেখে একদিনে দুটিমের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার সহযোগিতায় গঙ্গারামপুর পৌরসভার ১০নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়নপুর হাইস্কুল ময়দানে এদিনের ফুটবল খেলার আয়োজন করা হয়।বিজয়ী দল গঙ্গারামপুর পৌরসভা ১৮নম্বর ওয়ার্ড ও রানার্স হয় পৌরসভার ১৫নম্বর […]

Continue Reading

বিহার রাজ্যের এক বয়স্ক গৃহবধুকে গঙ্গারামপুর থানার পুলিশ উদ্ধার করে পরিবারের লোকজনদের হাতে তুলে দিল,সাধুবাদ জানিয়েছেন সকলেই

গঙ্গারামপুর ১৬ আগষ্ট দক্ষিণ দিনাজপুরঃ-নিখোঁজ হওয়া বিহারের এক বয়স্ক গৃহবধুকে উদ্ধার করে পুলিশ তাঁর পরিবারের লোকজনদের হাতে তুলে দিল।মঙ্গলবার রাতে নিখোঁজ হওয়া ওই গৃহবধুকে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ গঙ্গারামপুর কলেজের পার্শ্ববর্তি এলাকা থেকে উদ্ধার করে বুধবার দুপুরে পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগ করে। এদিন গঙ্গারামপুর থানার পুলিশ তাঁকে তাঁর আত্মীয়স্বজনদের হাতে তুলে দেয়।গঙ্গারামপুর থানা […]

Continue Reading

ওয়েষ্ট বেঙ্গল ফেয়ার প্রাইস সপ ডিলার্স অ্যাসোসিয়েশনের গঙ্গারামপুর থানা কমিটির তরফে ৭৭তম স্বাধীনতার বর্ষপুর্তি উৎসব উপলক্ষে এই দিনটি পালন করা হল বিভিন্ন অনুষ্টানের মধ্যে দিয়ে

 গঙ্গারামপুর ১৫ আগষ্ট দক্ষিণ দিনাজপুর  :————–জেলার মধ্যে ওয়েষ্ট বেঙ্গল ফেয়ার প্রাইস সপ ডিলার্স অ্যাসোসিয়েশনের গঙ্গারামপুর থানা কমিটির তরফে ৭৭তম স্বাধীনতা বর্ষপুর্তি উৎসব উপলক্ষে দিনটি পালন করা হল। মঙ্গলবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের মিলনিরোড এলাকায় ওয়েষ্ট বেঙ্গল ফেয়ার প্রাইস সপ ডিলার্স অ্যাসোসিয়েশনের গঙ্গারামপুর থানা কমিটির অফিসের সামনে এই দিনটি পালন করা হয়। সেখানে জাতীয় পতাকা […]

Continue Reading

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর মাননীয়া সেক্রেটারি সঙ্গীতা চ‍্যাটার্জী মহাশয়ার নির্দেশে গঙ্গারামপুর ব্লকের চালুন জিপি, উদয় জিপি, বাসুরিয়া জিপি, বেলবাড়ী জিপি, নন্দন পুর জিপি, সুকদেবপুর জিপি তে স্বাধীনতা দিবস পালন করা হলো।

দক্ষিণ দিনাজপুর ——-— জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর মাননীয়া সেক্রেটারি সঙ্গীতা চ‍্যাটার্জী মহাশয়ার নির্দেশে গঙ্গারামপুর ব্লকের চালুন জিপি, উদয় জিপি, বাসুরিয়া জিপি, বেলবাড়ী জিপি, নন্দন পুর জিপি, সুকদেবপুর জিপি তে স্বাধীনতা দিবস পালন করা হলো। মির্জাপুর জুনিয়র উচ্চ বিদ‍্যালয়, মির্জাপুর প্রাথমিক বিদ‍্যালয়, মির্জাপুর আই সি ডি এস সেন্টার, নিতপুর আই সি ডি এস সেন্টার ও […]

Continue Reading