নুরপুর স্ট্যান্ডে মর্মান্তিক দুর্ঘটনা: দুই যুবকের দ্রুতগতির বাইকের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির।

বালুরঘাট ১৯ নভেম্বর —-————–দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার নুরপুর স্ট্যান্ডে দুই যুবকের দ্রুতগতির বাইকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম চরণ বর্মন (৬৫)।তার বাড়ি বংশীহারী থানার ছোট করই এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বংশীহারীর দিক থেকে দুই যুবক প্রচণ্ড দ্রুতগতিতে বাইক চালিয়ে মহিপালের […]

Continue Reading

পুন্ডরী গ্রাম পঞ্চায়েতে মোট তিনটি নতুন রাস্তার উদ্বোধন করা হয় খুশি এলাকাবাসী।

হরিরামপুর: ————— মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের পুন্ডরী গ্রাম পঞ্চায়েতে মোট তিনটি গুরুত্বপূর্ণ নতুন রাস্তার উদ্বোধন করলেন হরিরামপুর বিধানসভার বিধায়ক ও রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। মঙ্গলবার তিনি ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তা তিনটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। তিনটি রাস্তা নির্মাণে মোট বরাদ্দকৃত অর্থ প্রায় ৩ কোটি ১২ লক্ষ ২৫ হাজার টাকা। […]

Continue Reading

বিপ্লব মিত্রের নির্দেশে গঙ্গারামপুর ব্লকের ৮নম্বর বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথ পরিদর্শন করেন জেলা তৃণমূলের একাধিক নেতারা

 বালুরঘাট ১৮ নভেম্বর দক্ষিণ দিনাজপুর—————–রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূলের অভিভাবক বিপ্লব মিত্রের নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল নেতৃত্বরা এদিন গঙ্গারামপুর ব্লকের ৮নম্বর বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথ পরিদর্শন করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এস.আই.আর সংক্রান্ত যে সমস্যা চলছে সেই সমস্যার বিষয়ে ভোটারদের সহায়তা করতে তাঁরা একটি বিশেষ ক্যাম্পেরও […]

Continue Reading

প্রতিশ্রুতি ভাঙার ক্ষোভে ফুঁসছে বালুরঘাটের গোবিন্দপুর! এফসিআয়ের সাইলো গোডাউনের সামনে দিনভর বিক্ষোভ জমিদাতা কৃষকদের

  বালুরঘাট, ১৮ নভেম্বর –—– বালুরঘাট রেলস্টেশন লাগোয়া গোবিন্দপুর—মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনায় থমথমে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার নবনির্মিত সাইলো গোডাউনের সামনে জমিদাতা কৃষকদের বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়ল গোটা এলাকা। সরকার ও সংস্থার দেওয়া চাকরির প্রতিশ্রুতি ‘কাগুজে’ প্রমাণিত হওয়াতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় জমিদাতারা। অভিযোগ, জমি নেওয়ার সময় প্রতিটি পরিবারকে এক জন করে স্থায়ী চাকরি […]

Continue Reading

দুর্ঘটনার কবলে পড়ল পুলিশের পেট্রল মোবাইল ভ্যান

 বালুরঘাট ১৭ নভেম্বর দক্ষিণ দিনাজপুর——————— দুর্ঘটনার কবলে পড়ল পুলিশের পেট্রল মোবাইল ভ্যান। ঘটনায় গুরুতর জখম হয়েছেন কর্তব্যরত চার পুলিশ কর্মী। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। জানা গিয়েছে প্রতিদিনের মত রবিবার রাতে বালুরঘাট থেকে জেলা পুলিশের একটি পেট্রল ভ্যান টহলদারিতে বেরিয়ে ছিল। বালুরঘাট থেকে শুরু করে পেট্রল ভ্যানটি মেহেন্দিপাড়া পর্যন্ত গিয়ে ছিল। বংশীহারী,গঙ্গারামপুর,ফুলবাড়ি,রামপুর সহ বিভিন্ন এলাকায় টহলদারি […]

Continue Reading

বর্ধমানের মৃত ট্রাকচালকের গঙ্গারামপুরের বেলবাড়ি বাড়িতে হাজির তৃণমূল নেতৃত্ব,সহযোগিতার আশ্বাস রাজ্যের মন্ত্রীর

বালুরঘাট, ১৭ নভেম্বর, দক্ষিণ দিনাজপুর———-——পথ দুর্ঘটনায় মৃত্যু হওয়া বর্ধমানের ট্রাকচালক কানাই গোস্বামীর পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। মন্ত্রীর নির্দেশে সোমবার সকালে তাঁর প্রতিনিধি হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এট বুনিয়াদপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী চিরঞ্জিত মিত্র মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা ও বেশ কিছু জিনিসপত্র তুলে দেওয়ার […]

Continue Reading

শিশুদের হাসিতে সেজে উঠল টয় ট্রেন পথ-শিলিগুড়ি থেকে রংটং পর্যন্ত বিশেষ শিশুদের জন্য ডিএইচআরের মানবিক উদ্যোগ।

  শিশু দিবসকে সামনে রেখে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর) আয়োজন করল এক অনন্য,আবেগঘন ও মানবিক উদ্যোগ।শিলিগুড়ি জংশন থেকে রংটং পর্যন্ত অটিস্টিক ও দৃষ্টিহীন শিশুদের নিয়ে বিশেষ টয় ট্রেন যাত্রার আয়োজন করা হয় বৃহস্পতিবার।পাহাড়ি রেলপথ জুড়ে এদিন ভেসে উঠেছিল ছোট ছোট মুখের উচ্ছ্বাস-যেন ঐতিহ্যের রেললাইনকে ছুঁয়ে গেল মানবিকতার সবচেয়ে সুন্দর রং।সকাল থেকেই শিলিগুড়ি জংশনে ছিল উৎসবের […]

Continue Reading

গোপণ সুত্রের খবরের ভিত্তিতে বড় সড় সাফল্য পেলো ইসলামপুর পুলিশ জেলার ইসলামপুর থানার পুলিশ

গোপণ সুত্রের খবরের ভিত্তিতে বড় সড় সাফল্য পেলো ইসলামপুর পুলিশ জেলার ইসলামপুর থানার পুলিশ।বৃহস্পতিবার গভীর রাতে ইসলামপুর থানার পুলিশ হানা দিয়ে অলিগঞ্জ এলাকায় একটি হোটেলের সামনে থেকে আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজ সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হগ একটি বোলোরো গাড়ি।ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে পুলিশের অনুমান।ধৃত তিনজনেরই বাড়ি চাকুরিয়া থানা […]

Continue Reading

বুনিয়াদপুরে লজের আড়ালে দেদার মধুচক্র! হাতেনাতে ধরা পড়ল ১২ জন, গ্রেফতার লজের মালকিন

  বালুরঘাট, ১৪ নভেম্বর —–দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর শহরের প্রাণকেন্দ্রে লুকিয়ে চলছিল রমরমা দেহব্যবসা। দিনের আলোয় প্রকাশ্যেই লজ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে বেআইনি কারবার চলছিল—অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দুপুরে হানা দেয় বংশীহারি থানার পুলিশ। আর তাতেই ধরা পড়ে যায় পুরো চক্র। হাতেনাতে পাকড়াও হয় সাত মহিলা ও দুই পুরুষসহ মোট ১২ জন। গ্রেফতার করা […]

Continue Reading

ভুল ইঞ্জেকশন! যুবকের রহস্যমৃত্যুর অভিযোগে উত্তেজনা বালুরঘাট জেলা হাসপাতালে। কাঠগড়ায় চিকিৎসক

  বালুরঘাট, ১৪ নভেম্বর —— ভুল চিকিৎসায় যুবকের মৃত্যু—এমন বিস্ফোরক অভিযোগ ঘিরে শুক্রবার সকাল থেকেই উত্তাল বালুরঘাট জেলা হাসপাতাল। রাতের অন্ধকারে ঘটে যাওয়া এক মৃত্যুর পর ভোর হতে না হতেই হাসপাতাল চত্বর জুড়ে ক্ষোভ, কান্না আর উত্তাপ। শান্তি কলোনির ২৬ বছরের যুবক রাহুল সিংয়ের আকস্মিক মৃত্যু ঘিরে অভিযোগ—‘ভুল ইঞ্জেকশনেই প্রাণ গেল ছেলের!’ বৃহস্পতিবার লিভারজনিত অস্বস্তি […]

Continue Reading