আগামী একবছরের মধ্যেই জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার গ্রামাঞ্চল, চা বলয় সহ প্রত্যন্ত এলাকাগুলিতে বাড়ি বাড়ি জল পৌছে যাবে। শুক্রবার জলপাইগুড়ি’তে পর্যালোচনা বৈঠকে যোগ দিতে এসে এই আশ্বাস দিয়েছেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর এবং পূর্ত দফতরের মন্ত্রী পুলক রায়।
জলপাইগুড়ি:- এদিন বিকেলে জলপাইগুড়ি আসেন তিনি। পূর্তদফতরের ইন্সপেকশন বাংলো’য় জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার জনস্বাস্থ্য কারিগরি এবং পূর্ত দফতর,দুই জেলার এই দুই দফতরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়। তার সঙ্গে ছিলেন আদিবাসী ও অনগ্রসরশ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী বুলুচিক বড়াইক । দুই জেলার আধিকারিকদের নিয়ে দীর্ঘ বৈঠক হয়। মন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যে জলপাইগুড়ি […]
Continue Reading
