লরির চাকায় পিষ্ঠ হয়ে কাঠুরের মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র কুমারগঞ্জ! আগুনে পুড়ল মাছের খাবার বোঝাই লরি, লুটপাটে তীব্র উত্তেজনা বালুরঘাট, ৫ নভেম্বর —-সাতসকালে ভয়াবহ দুর্ঘটনায় উত্তপ্ত হল কুমারগঞ্জ। বুধবার সকালেই লরির চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বয়রাপাড়া এলাকা। মৃতের নাম রসিদুল মণ্ডল (৪২), পেশায় কাঠুরে, বাড়ি কেশরাইল গ্রামে। […]
Continue ReadingCategory: রাজ্য
হরিরামপুরে বড়সড় মাদক পাচার চক্রে অভিযান, মালদা থেকে দুই পাচারকারী গ্রেফতার, উদ্বার প্রায় ২৬ লক্ষ টাকার ৭০৬ গ্রাম কাঁচা ব্রাউন সুগার
-, হরিরামপুর, ৪ নভেম্বর:সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পর পর দু’টি পৃথক অভিযানে মালদা জেলার গাজোল থানা এলাকায় অভিযোগ চালিয়ে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার এসআই শুভঙ্কর চক্রবর্তী সহ বিরাট পুলিশ বাহিনী তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৭০৬ গ্রাম কাঁচা ব্রাউন সুগার প্রায় ২৬ লক্ষ টাকার মত ।এছাড়াও […]
Continue Readingগঙ্গারামপুরে বড় বাজারে আমরা কজন তরফে নরনারায়ণ সেবার আয়োজন করা হলো,উপস্থিত হলেন বহু মানুষজন
বালুরঘাট ৫ ই নভেম্বর দক্ষিণ দিনাজপুর। আমরা কজনের পরিচালনায় ও ব্যবস্থাপনায় বিরাট আকারে নরনারায়ণ সেবার আয়োজন করল এলাকার যুবকেরা। বুধবার দুপুর থেকে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ৭নম্বর ওয়ার্ডের বড়বাজারে মিত্র সংঘ ক্লাবের পাশে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়।সেখানে প্রচুর মানুষজন খাওয়া-দাওয়া করতে ভিড় জমান। প্রতিবছরই কালীপুজোর পরে গঙ্গারামপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বড় বাজারে […]
Continue Readingএকটি বলিও বাইরে নয়! বোল্লা কালীর পুজো নিয়ে হাইকোর্টের কঠোর নির্দেশে কড়া নজরদারি, ভক্তদের মধ্যে বিভ্রান্তি
বালুরঘাট, ৫ নভেম্বর –—-তিনশো বছরের ঐতিহ্যে আঁকা বোল্লা রক্ষাকালীর পুজো এবার আদালতের কড়া নজরদারির মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের প্রাচীন এই পুজো ঘিরে গত বছরের বিতর্কের পর, এ বছর পাঠাবলি নিয়ন্ত্রণে মঙ্গলবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুস্পষ্ট নির্দেশিকা জারি করেছে। বিচারপতি সুজয় পাল ও পার্থ সারথী সেনের বেঞ্চের নির্দেশ— “সুনির্দিষ্ট জায়গার বাইরে […]
Continue Readingদেবী দর্শনে ভিআইপি ছোঁয়া!’— টাকার বিনিময়ে বিশেষ দর্শন কার্ড বোল্লা রক্ষাকালী পুজোয়, গুঞ্জনে তপ্ত ভক্তমহল
বালুরঘাট, ৫ নভেম্বর –—-শতাব্দী প্রাচীন বিশ্বাস, ভক্তির উচ্ছ্বাস, আর সেই আবেগের মাঝেই এবার নতুন অধ্যায়— টাকার বিনিময়ে ‘ভিআইপি দর্শন’। বোল্লা রক্ষাকালী মাতা মন্দিরের ইতিহাসে প্রথমবার, ভক্তদের জন্য চালু হলো টাকার বিনিময়ে দেবী দর্শনের বিশেষ ছাড়পত্র। উদ্দেশ্য— লক্ষ লক্ষ পুন্যার্থীর ভিড়ে যাতে কেউ বঞ্চিত না হন দেবী দর্শন থেকে। কিন্তু এই উদ্যোগই এখন মন্দিরচত্বরে বিতর্কের […]
Continue Readingখাজা বাবা চিল্লাখানা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও ৩ দিনব্যাপী মেলা ও কাওয়ালী মোকাবিলা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে কুশকারীর ডিঘুয়াপারা এলাকায়।
পাঁচপীর ও খাজা মাইনুন্নিদ্দিন এর চিল্লাখানা ওরফে খাজা বাবা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও করা হয় মেলা ও কাওয়ালী মোকাবিলা নাইট অনুষ্ঠান। প্রতি বছর বাংলা কার্তিক মাসের ১৭ তারিখ সকাল থেকে খাজা বাবার মাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাজারকে ফুল দিয়ে সাজানো হয়। এদিন খাজা বাবার কর্ণধার সহ আত্মীয়স্বজনরা একত্রিত হয়ে খাজা বাবার মাজারে চাদোর […]
Continue Readingশিলিগুড়ি রাজ্য সড়কের মাদ্রাসা চৌপথি এলাকায় পথ অবরোধ স্থানীয়দের
কোচবিহার:– মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের ডাংকবা এলাকায় ২৪৩ ও ২৪৪ নং বুথে নাম ৮৪৬ জনের মধ্যে ৪২৫ নাম নেই ২০০২ ভোটার তালিকায় ।তাই পূর্ণাঙ্গ তালিকার দাবিতে মাথাভাঙ্গা শিলিগুড়ি রাজ্য সড়কের মাদ্রাসা চৌপথি এলাকায় পথ অবরোধ স্থানীয়দের।যতক্ষণ পূর্ণাঙ্গ তালিকা পাবেন না ততক্ষন অবরোধ চলবে বলে দাবি স্থানীয়দের।খবর পেয়ে ঘটনাস্থলে মাথাভাঙ্গা থানার পুলিশ।
Continue Readingরাস পূর্ণিমায় তপনের ঐতিহ্যবাহী নিশানিতে সড়ক কালী মাতার পুজোতে মানুষের ভিড় নামল সকাল থেকেই।
বালুরঘাট ৪ অক্টোবর দক্ষিণ দিনাজপুর ————————রাস পূর্নিমায় শুরু হল দক্ষিণ দিনাজপুর জেলার তপনের ঐতিহ্যবাহী নির্শানী সড়ক কালীপুজো। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে পুজো দিতে ভিড় জমালেন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষজন।সেই সঙ্গে জমে উঠল মেলা। তপন ব্লকের নির্শানী গ্রামের নাম শুনলে এক সময় চমকে উঠতেন সাধারন মানুষজন। কারণ এলাকাটি ছিল জন মানব শূন্য। চারিদিকে শুধু বন […]
Continue Readingপশ্চিমবঙ্গ এখন ধর্মশালা! সীমান্তে লোকেরা পালাচ্ছে, আর তৃণমূল করছে মিছিল”—বিস্ফোরক মিঠুন
বালুরঘাট, ৪ নভেম্বর —–“পশ্চিমবঙ্গ এখন ধর্মশালা হয়ে গেছে! খাও, দাও, ধাজিয়া খাটিয়ে শুয়ে পড়ো!”—একেবারে সিনেমার সংলাপের মতো তোপ দাগলেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার বালুরঘাটের রবীন্দ্রভবনে দলের কর্মী বৈঠক মঞ্চে দাঁড়িয়ে তিনি একের পর এক কড়া মন্তব্য ছুড়ে দেন রাজ্য সরকারের বিরুদ্ধে। এস আই আর জারি হতেই সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বহু […]
Continue Readingমহিলা বিশ্ব ক্রিকেটে রিচার ঝড় মুম্বইয়ে, উচ্ছ্বাসের জোয়ার গঙ্গারামপুরে!বেলবাড়িতে রাতভর আনন্দে নিদ্রাহীন দিদা
বালুরঘাট, ৩ নভেম্বর –—— বিশ্ব ক্রিকেটে ভারতীয় মহিলা দলের গর্বের নাম এখন রিচা ঘোষ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের মেয়ে রিচার ঝড়ো ইনিংস আর দুরন্ত উইকেটকিপিংয়ে যেন নতুন ইতিহাস রচনা হলো রবিবারের মুম্বইয়ের মাঠে। তাঁর ২৪ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস, দুটি ছয় ও তিনটি চারের ঝলক যেন মুহূর্তে আলো ছড়াল গোটা দেশজুড়ে। আর সেই আলোর […]
Continue Reading
