শনিবার দুপুরে তপন ব্লকের ২নম্বর আজমতপুর অঞ্চল বিজেপির সম্মেলন করতে আসেন জেলার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি ডঃ-সুকান্ত মজুমদার। তাঁকে দলের তরফে বরণ করে নেওয়া হয়। তিনি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেন ,২মে বিধানসভা ভোটের পরে আমাদের কর্মীদের উপরে চরম অত্যাচার করেছে শাসকদল তৃণমূল৷ খোল পর্যন্ত ভেঙ্গে দেওয়া হয়েছে।তাই পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মীদের যে ভয়ের বার্তাবরন ছিল তা কেটে গেছে। সেটা আরো বেশি করে কাটানো হবে। এদিন ২নম্বর আজতমপুর অঞ্চল বিজেপির সম্মেলনে বিজেপির রাজ্য সভাপতির উপস্থিতে অন্যমাত্রা পেয়েছে দলীয় বিজেপি কর্মীরা।
বক্তব্য দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি ডঃ- সুকান্ত মজুমদার বলেন, ৩২৬ জন তৃণমুল নেতা ইডি সিবিআই নজরে রয়েছে। নিজেদের বড়বড় মস্তান ভাবেন,এই মস্তানদের কিভাবে সাহেস্থা করতে হয় তা আমরা জানি। কোথায় গেল নকুল দানা, চড়াম চড়াম, গুড়বাতাসা।প্রয়োজনে আরো ঢোকানো হবে ছাল ছাড়ানো হবে। | এদিনের সন্মেলনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও,বিজেপির জেলা সভাপতি সরুপ চৌধুরী,গঙ্গারামপুরের বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, বিজেপি নেতা প্রদীপ সরকার, অশোক বর্ধন,বিজেপির জেড পি মন্ডলের নেতা দীপঙ্কর রায়,পরিতোষ অধিকারি, তপন দাস সহ একাধিক নেতারা।
সম্মেলনে ভিড় হয়েছিল ভালোই।

